ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
বলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা মুকেশ ঋষি। বিশেষ করে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। সিনেমাটির পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই তাঁর বাংলাদেশে আসার কথা রয়েছে।
এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’
‘সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’ বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়ের পরিধি বিস্তৃত।’
— বিনোদন ডেস্ক
বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়ের পরিধি বিস্তৃত। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।
আরও পড়ুন
গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি
‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান মুকেশ ঋষি। এবার ‘নসিব’-এর মাধ্যমে তাঁর অভিনয়জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে।
মূল বিষয়গুলি
- বলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা মুকেশ ঋষি।
- মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে।
- এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি।
- বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়ের পরিধি বিস্তৃত।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।