‘শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া’
‘তাহসিফ ভিডিও ধারণ না করলে শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা থেকে যেত’—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আসামি জেরিকা তাসনিম দিশাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।
শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে ওমর ফারুক ফারুকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য সাহসের সঙ্গে ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি ভিডিওটি ধারণ না করলে শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা ও রহস্যঘেরা থেকে যেত।
‘‘তাহসিফ ভিডিও ধারণ না করলে শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা থেকে যেত’—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।’
— জি বাংলা ডেস্ক
তিনি আরও বলেন, ভিডিওটি ফাঁসের জেরে কোনো ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়ে তাহসিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না, নাকি এর পেছনে প্রেমঘটিত কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগের রাতে তাহসিফ এ মামলার দুই আসামি দিশা ও দীপের সঙ্গে ছিলেন। ওই রাতে দিশাকে নিয়ে তাহসিফ ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ ও ‘সিপি ফাইভ স্টার’ রেস্তোরাঁয় যান এবং তাঁরা একসঙ্গে সময় কাটান।
মূল বিষয়গুলি
- ‘তাহসিফ ভিডিও ধারণ না করলে শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা থেকে যেত’—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ও…
- বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আসামি জেরিকা তাসনিম দিশাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আ…
- শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে ওমর ফারুক ফারুকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য সাহসের সঙ্গে ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন …
- তিনি আরও বলেন, ভিডিওটি ফাঁসের জেরে কোনো ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়ে তাহসিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না, নাকি এর পেছনে প্রেমঘটিত কোনো কারণ রয়েছে—তা খত…
তাহসিফ হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল উল্লেখ করে ফারুকী বলেন, আসামি এখনো অনেক তথ্য গোপন করছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে দিশাকে আরও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে।
তবে শুনানি শেষে আদালত তাঁকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।