সৌর বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার
দেশে সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি সহায়তা ও প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে অর্থায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পরিবেশবান্ধব এ খাতে বিনিয়োগ বাড়াতে কর ও শুল্ক সুবিধা, কম সুদে ঋণ, বেসরকারি মূলধন আকর্ষণ এবং কার্বন ক্রেডিট থেকে আয় নিশ্চিত করার বিভিন্ন কৌশল বিবেচনা করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনের সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পথে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে সরকার আন্তরিক। সেমিনারে বিশেষজ্ঞদের দেওয়া প্রস্তাব ও সুপারিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ খাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
‘‘বাংলাদেশের সোলার বিপ্লবের জন্য নীতি, জনশক্তি ও মূলধন’ প্রতিপাদ্যে চার পর্বের এ বিশেষায়িত সেমিনারের যৌথ আয়োজন করে বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।’
— জি বাংলা ডেস্ক
‘বাংলাদেশের সোলার বিপ্লবের জন্য নীতি, জনশক্তি ও মূলধন’ প্রতিপাদ্যে চার পর্বের এ বিশেষায়িত সেমিনারের যৌথ আয়োজন করে বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
আরও পড়ুন
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা
আলোচনায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল (২০২৬-২০৩০) বাস্তবায়ন, মানসম্মত সরঞ্জাম ব্যবহার এবং সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক ছাড় অব্যাহত রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
মূল বিষয়গুলি
- দেশে সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি সহায়তা ও প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে অর্থায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
- বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনের সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ সচিব ম…
- তিনি বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পথে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে সরকার আন্তরিক।
- ‘বাংলাদেশের সোলার বিপ্লবের জন্য নীতি, জনশক্তি ও মূলধন’ প্রতিপাদ্যে চার পর্বের এ বিশেষায়িত সেমিনারের যৌথ আয়োজন করে বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ক…
সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন আলোচকেরা। এ জন্য দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের নিশ্চয়তা এবং ভবনগুলোর কাঠামোগত সক্ষমতা পরীক্ষা করার পরামর্শ দেন তাঁরা।
অন্যদিকে, শিল্পকারখানায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মানসম্মত ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, নেট মিটারিং সুবিধা এবং বিক্রয়োত্তর সেবা জোরদারের আহ্বান জানান বিশেষজ্ঞরা।
প্রকল্পে অর্থায়ন সহজ করতে কম সুদে ঋণ, গ্রিন বন্ড চালু, স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং জামানতের কঠোর শর্ত শিথিল করার প্রস্তাব দেন বক্তারা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামাজনিত ঝুঁকি মোকাবিলায় জাতীয় হেজিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও আলোচনায় আসে।
এর আগে ৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রদর্শনীতে দেশি-বিদেশি ৮০টির বেশি প্রতিষ্ঠান সৌর প্যানেল, ইনভার্টার, উন্নত ব্যাটারি ও সেচপ্রযুক্তিসহ বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীর মাধ্যমে দেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘ মেয়াদে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।