১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
সারাদেশ

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের অনুমোদিত যানবাহনের জন্য এ সুবিধা কার্যকর থাকবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনকে কোনো টোল দিতে হবে না। দুপুর ১২টার পর থেকে আবার নিয়মিত হারে টোল আদায় করা হবে।

নিয়মিত টোলের হার অনুযায়ী, কার, ট্যাক্সি, এসইউভি, ১৬ আসনের কম মাইক্রোবাস ও ৩ টনের কম হালকা ট্রাকের জন্য ৮০ টাকা নির্ধারিত। ১৬ আসন বা তার বেশি আসনের বাসের টোল ১৬০ টাকা। ছয় চাকা পর্যন্ত মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ছয় চাকার বেশি ভারী ট্রাকের জন্য ৪০০ টাকা টোল দিতে হয়।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা।’

— জি বাংলা ডেস্ক

রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারে না।

আরও পড়ুন রাজধানীর কালশীতে ককটেল বিস্ফোরণ রাজধানীর কালশীতে ককটেল বিস্ফোরণ সারাদেশ ১১ ঘণ্টা আগে

সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে এফডিসি পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা।
  • বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
  • নিয়মিত টোলের হার অনুযায়ী, কার, ট্যাক্সি, এসইউভি, ১৬ আসনের কম মাইক্রোবাস ও ৩ টনের কম হালকা ট্রাকের জন্য ৮০ টাকা নির্ধারিত।
  • রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারে না।

নকশা অনুযায়ী, কাওলা থেকে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়েটি বিস্তৃত হওয়ার কথা। তবে পুরো প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে চালু অংশেই নিয়মিত যান চলাচল করছে।

সারাদেশ থেকে আরও

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুনখাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।… ১১ ঘণ্টা আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটকচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬… ১২ ঘণ্টা আগে ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। দীর্ঘ ৩৫ বছর জেলা আমিরের দায়িত্ব… ২ দিন আগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহতরাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

৭ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম · সারাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের অনুমোদিত যানবাহনের জন্য এ সুবিধা কার্যকর থাকবে।

ফটোকার্ড

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে
৬ ঘণ্টা টোল লাগবে না

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে
৬ ঘণ্টা টোল লাগবে না

শিরোনাম