২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫১০.৯৬ -২২.৩৬ | DS30: ২,০৮৫.৯৪ -১০.২৬ | লেনদেন: ৪,১৪২.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১০.৯৬ -২২.৩৬ | DS30: ২,০৮৫.৯৪ -১০.২৬ | লেনদেন: ৪,১৪২.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১০.৯৬ -২২.৩৬ | DS30: ২,০৮৫.৯৪ -১০.২৬ | লেনদেন: ৪,১৪২.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১০.৯৬ -২২.৩৬ | DS30: ২,০৮৫.৯৪ -১০.২৬ | লেনদেন: ৪,১৪২.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
ধর্ম

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের
সংগৃহীত

২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ আগামীকাল রোববারের (১১ অক্টোবর) মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজ কার্যক্রমে ১০০ জন বা তার বেশি নিবন্ধিত হজযাত্রী রয়েছে—এমন ২৬০টি এজেন্সিকে একটি করে মিশন ভিসা দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত হজযাত্রী ১০০ জনের কম হলেও আটটি লিড এজেন্সি ও দুটি মোনাজ্জেম এজেন্সিকে একটি করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে ২৭০টি হজ মিশন ভিসা ইস্যু করা হবে।

‘২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ আগামীকাল রোববারের (১১ অক্টোবর) মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।’

— জি বাংলা ডেস্ক

নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক, মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। এসব তথ্য রোববারের মধ্যে নির্ধারিত নম্বর ০১৯২১-৪৬৭৭১৮-এ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সফটকপি পাঠাতে হবে। একই সঙ্গে এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপিও জমা দিতে হবে।

আরও পড়ুন দাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি? দাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি? ধর্ম ৮ দিন আগে

মিশন ভিসা পেতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নির্ধারিত ভিসা ফি, বিমা ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজম পানির ফি, লাগেজ পরিবহন ফি এবং তাবু ও মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য ফি জমা দিতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ আগামীকাল রোববারের (১১ অক্টোব…
  • শুক্রবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজ কার্যক্রমে ১০০ জন বা তার বেশি নিবন্ধিত হজযাত্রী রয়েছে—এমন ২৬০টি এজেন্সিকে একটি করে মিশন ভিসা দেওয়া হবে।
  • নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক, মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে।

এসব অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার ‘Sale Proceeds of Haj Deposit’ শিরোনামের হিসাব নম্বর ০০২-০০০২৬৩০০০০৯০৮-এ জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমার মূল রসিদ ঢাকার আশকোনায় হজ অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে বিমানভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় নিজেদের বহন করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিস এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

ধর্ম থেকে আরও

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেনপবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের জন্য বড় বাধা। সেই বাধা দূর করতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও… ১৮ দিন আগে দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা বন্ধু-স্বজনের বাসায় দাওয়াতে গিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে—খাবার খাওয়ার পর আয়োজককে টাকা দেওয়া কি জায়েজ? কেউ… ২৪ দিন আগে অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?বিয়ে মহান আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত এবং ঈমানের পূর্ণতার সহায়ক।… ২৪ দিন আগে আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ মহাঅষ্টমী ও কুমারী পূজাশারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা।… ১৯ অক্টোবর ২০২৬

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

১০ অক্টোবর ২০২৬, ৫:৫৮ এএম · ধর্ম

২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ আগামীকাল রোববারের (১১ অক্টোবর) মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

ফটোকার্ড

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

শিরোনাম
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণগ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশকলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তারজয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্প৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহাঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটিপুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রীবাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেনস্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য