১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আবহাওয়া

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
সংগৃহীত

বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী, সোমবার সকালে ঢাকার বাতাসের মান ছিল অস্বাস্থ্যকর। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার স্কোর ছিল ১৫৭। এ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ৪৪৮ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা। ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি। চতুর্থ অবস্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভোর স্কোর ছিল ১৭২। আর ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাতার।

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে।’

— জি বাংলা ডেস্ক

আইকিউএয়ার প্রতিমুহূর্তের বায়ুমান পর্যবেক্ষণ করে একিউআই সূচক প্রকাশ করে। এ সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়।

আরও পড়ুন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি আবহাওয়া ১১ ঘণ্টা আগে

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
  • সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার স্কোর ছিল ১৫৭।
  • একই সময়ে দূষিত শহরের তালিকায় ৪৪৮ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর।
  • আইকিউএয়ার প্রতিমুহূর্তের বায়ুমান পর্যবেক্ষণ করে একিউআই সূচক প্রকাশ করে।

বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য এর স্বাস্থ্যঝুঁকি বেশি।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে প্রতিবছর বায়ুদূষণের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

আবহাওয়া থেকে আরও

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কাচলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে… ৪ দিন আগে ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তরদেশের পাঁচ বিভাগে হালকা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই… ৪ দিন আগে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রাখুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে দিন ও… ৬ দিন আগে সাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া? সাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসের শেষ দিকে… ১৯ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম · আবহাওয়া

বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী, সোমবার সকালে ঢাকার বাতাসের মান ছিল অস্বাস্থ্যকর। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল ঢাকা।

ফটোকার্ড

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
শীর্ষে লাহোর

শিরোনাম