১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
সারাদেশ

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩
সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চর চামিতা এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চর চামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে চার লেনের সড়কে মেরামতকাজ চলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

নিহতরা হলেন সুমি আক্তার, আশিক ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। আহতদের মধ্যে বাসযাত্রী সিদ্দিকুর রহমান, রাশেদ, পলাশ উদ্দিন ও মুমিসহ অন্তত ১৫ জন রয়েছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

‘সুমি আক্তারের আহত স্বামী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে চাঁদপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাসটিতে যাত্রা করেছিলাম।’ আহত আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন।’

— জি বাংলা ডেস্ক

সুমি আক্তারের আহত স্বামী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে চাঁদপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাসটিতে যাত্রা করেছিলাম।’

আরও পড়ুন কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রীর কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রীর সারাদেশ ৭ ঘণ্টা আগে

আহত আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও চালক গতি কমাননি। একপর্যায়ে ঘটনাস্থলে বাসটি উল্টে যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চর চামিতা এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন।
  • সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চর চামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • নিহতরা হলেন সুমি আক্তার, আশিক ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
  • সুমি আক্তারের আহত স্বামী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে চাঁদপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাসটিতে যাত্রা করেছিলাম।’

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চর চামিতা এলাকায় এসে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও

কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুলদলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও… ৯ ঘণ্টা আগে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে… ৯ ঘণ্টা আগে দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যুস্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন… ৯ ঘণ্টা আগে রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩

৯ নভেম্বর ২০২৬, ২:০৭ পিএম · সারাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চর চামিতা এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফটোকার্ড

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুরে বাস উল্টে
নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুরে বাস উল্টে
নারীসহ নিহত ৩

শিরোনাম