নতুন দায়িত্বে ৫ এমপি, কোন দলের কে?
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। মনোনীতদের মধ্যে বিএনপির চারজন সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাঁদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি নিজেই অধিবেশনে সভাপতিত্ব করেন।
নতুন সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া সংসদ সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসন-৩-এর রাশেদা বেগম হীরা।
‘সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে যেকোনো একজন সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন।’
— জি বাংলা ডেস্ক
দলীয় পরিচয় অনুযায়ী, মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির ও রাশেদা বেগম হীরা বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি।
আরও পড়ুন
ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে যেকোনো একজন সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন।
মূল বিষয়গুলি
- ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
- সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাঁদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
- নতুন সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া সংসদ সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের মো.
- দলীয় পরিচয় অনুযায়ী, মো.






মন্তব্য (০)