কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সোমাইয়া ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সোমাইয়া অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।
‘পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।’
— Mehedi (Admin)
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মূল বিষয়গুলি
- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
- নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে।
- প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সোমাইয়া ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন।
- পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।






মন্তব্য (০)