টানা পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ অর্জন করল ইউএস-বাংলা
টানা পঞ্চমবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ সংস্থাটিকে এ পুরস্কার দিয়েছে ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’।
ভ্রমণ ও এভিয়েশনবিষয়ক পাক্ষিক পত্রিকাটি নিয়মিতভাবে এ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার প্রদান করে আসছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম ২০১৫ সালে এ পুরস্কার অর্জন করে। এরপর ২০২২ সাল থেকে চলতি বছর পর্যন্ত টানা পাঁচবার যাত্রীসেবাসহ এভিয়েশনসংশ্লিষ্ট বিভিন্ন খাতে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্সের স্বীকৃতিও পেয়েছে ইউএস-বাংলা।
‘এ ছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগ…’
— জি বাংলা ডেস্ক
গত রোববার রাজধানীর একটি তারকা হোটেলে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসের রহমান এমপি। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ
ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম অতিথিদের কাছ থেকে প্রতিষ্ঠানের পক্ষে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার গ্রহণ করেন।
মূল বিষয়গুলি
- টানা পঞ্চমবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
- ভ্রমণ ও এভিয়েশনবিষয়ক পাক্ষিক পত্রিকাটি নিয়মিতভাবে এ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার প্রদান করে আসছে।
- পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদ…
- গত রোববার রাজধানীর একটি তারকা হোটেলে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশন ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্রতিজ্ঞাবদ্ধ করবে। সংস্থাটির প্রতি এ ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান বলেও মনে করেন তিনি।






মন্তব্য (০)