১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
প্রবাসে বাংলাদেশ

বুদাপেস্টে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে ২০২৬’

বুদাপেস্টে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে ২০২৬’
বুদাপেস্টে আয়োজিত হয়েছে ‘বাংলাদেশ ডে ২০২৬’ সংগৃহীত

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে ২০২৬’। রোববার (৮ নভেম্বর) প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বন্ধন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান। অনুষ্ঠানে হাঙ্গেরিতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ড. পাটাকিও উপস্থিত ছিলেন।

হাঙ্গেরিতে এবারই প্রথম বাংলাদেশি কমিউনিটির গেট-টুগেদার ও কনস্যুলার সেবা একই আয়োজনে অনুষ্ঠিত হয়। নাজমুল হাসান ও নোমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা নবীন শিক্ষার্থী, পেশাজীবী ও দীর্ঘদিনের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মোহাম্মদ ফখরুল ইসলাম, এএইচ সোহেল, দেলোয়ার হোসেন, নাজমুল হাসান, এএইচএম সাজেদুল হক, মোহাম্মদ নোমান বাবু, রাশেদ ইবনে নওয়াব, প্রতুষী মিথিলা, নাজমুস সাকিব অর্ক, জুবায়ের মুন্না, উসামুর রহমান ইসাম ও সাজিদ আল সামিকে নিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। তাঁদের সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও সমন্বিত উদ্যোগে আয়োজনটি বাস্তবায়িত হয়।

‘অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মোহাম্মদ ফখরুল ইসলাম, এএইচ সোহেল, দেলোয়ার হোসেন, নাজমুল হাসান, এএইচএম সাজেদুল হক, মোহাম্মদ নোমান বাবু, রাশেদ ইবনে নওয়াব, প্রতুষী মিথিলা, নাজমুস সাকিব অর্ক, জুবায়ের মুন্না, উসামুর রহমান ইসাম ও সাজিদ আল সামিকে নিয়ে একটি কার্যকরী …’

— জি বাংলা ডেস্ক

এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল হাঙ্গেরিতে বসবাসরত এবং অতীতে পেশাগত সাফল্য অর্জনকারী বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ও সংযোগ তৈরি করা। দেলোয়ার হোসেন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য ও নির্বাচনী প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন রাশেদ ইবনে নওয়াব। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক কমিউনিটির ক্যাম্পাস অ্যাম্বাসাডরদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে বাংলাদেশ দল প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে বাংলাদেশ দল প্রবাসে বাংলাদেশ ২৬ দিন আগে

কমিউনিটির জ্যেষ্ঠ সদস্যদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন চিকিৎসক মুজহারুল মান্নান। অনুষ্ঠানে হাঙ্গেরীয় মুসলিম কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন। তাঁরা হাঙ্গেরীয় মুসলিমদের জীবনধারা তুলে ধরেন। পাশাপাশি হাঙ্গেরির অভিবাসনবিষয়ক নিয়মকানুন নিয়ে একটি তথ্যভিত্তিক বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থী ও প্রবাসীরা অভিবাসনসংক্রান্ত বিভিন্ন নিয়ম সম্পর্কে ধারণা লাভ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে ২০২৬’।
  • হাঙ্গেরিতে এবারই প্রথম বাংলাদেশি কমিউনিটির গেট-টুগেদার ও কনস্যুলার সেবা একই আয়োজনে অনুষ্ঠিত হয়।
  • অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মোহাম্মদ ফখরুল ইসলাম, এএইচ সোহেল, দেলোয়ার হোসেন, নাজমুল হাসান, এএইচএম সাজেদুল হক, মোহাম্মদ নোমান বাবু, রাশেদ ইবনে নওয়াব, প্রতুষ…
  • এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল হাঙ্গেরিতে বসবাসরত এবং অতীতে পেশাগত সাফল্য অর্জনকারী বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ও সংযোগ তৈরি করা।

সাংস্কৃতিক পর্বে ব্যান্ড সংগীত, আঞ্চলিক গান, লালনগীতি ও আধুনিক গানসহ বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন ধারার সংগীত পরিবেশিত হয়। শিল্পীদের বৈচিত্র্যময় পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন এএইচ সোহেল। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় তিনি রাষ্ট্রদূত, অনারারি কনসাল, অতিথি, কনস্যুলার টিম, কার্যকরী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক, শিল্পী ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের মতে, ‘বাংলাদেশ ডে ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রজন্মগত সংযোগ, পারস্পরিক সহযোগিতা এবং হাঙ্গেরির স্থানীয় সমাজের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সম্মিলিত উদ্যোগ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রবাসে বাংলাদেশ থেকে আরও

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বুদাপেস্টে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে ২০২৬’

৯ নভেম্বর ২০২৬, ১:৪০ পিএম · প্রবাসে বাংলাদেশ

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে ২০২৬’। রোববার (৮ নভেম্বর) প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বন্ধন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে নিযুক্ত বাংলাদেশের।

ফটোকার্ড

বুদাপেস্টে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে ২০২৬’

বুদাপেস্টে অনুষ্ঠিত হলো
‘বাংলাদেশ ডে ২০২৬’

বুদাপেস্টে অনুষ্ঠিত হলো
‘বাংলাদেশ ডে ২০২৬’

শিরোনাম