শহীদ নূর হোসেন দিবস আজ
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে জোরদার হয় নব্বইয়ের গণআন্দোলন। পতন ঘটে এরশাদ সরকারের। একই সঙ্গে তাঁর আত্মত্যাগ পরবর্তী আন্দোলন-সংগ্রামেও অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
এরশাদবিরোধী আন্দোলনে তখন উত্তাল ঢাকার রাজপথ। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হাজারো মানুষের স্লোগানে মুখরিত ছিল বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকা।
সেই মিছিলেই এক জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন ২৪ বছর বয়সী তেজস্বী যুবক নূর হোসেন। তাঁর বুকে সাদা রঙে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাঁর এই সাহসী প্রতিবাদ সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
‘দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।’
— জি বাংলা ডেস্ক
মিছিলটি জিরো পয়েন্টের কাছে পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে রাজপথেই লুটিয়ে পড়েন নূর হোসেন। তাঁর রক্তে রঞ্জিত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। নূর হোসেনের সেই আত্মত্যাগ আন্দোলনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন
৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।
মূল বিষয়গুলি
- আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস।
- এরশাদবিরোধী আন্দোলনে তখন উত্তাল ঢাকার রাজপথ।
- সেই মিছিলেই এক জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন ২৪ বছর বয়সী তেজস্বী যুবক নূর হোসেন।
- মিছিলটি জিরো পয়েন্টের কাছে পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে রাজপথেই লুটিয়ে পড়েন নূর হোসেন।
এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকাল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এ সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।






মন্তব্য (০)