হাইকোর্টের রায়/৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে
চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে সেই মামলার বিচার করতে পারবেন যুগ্ম জেলা জজ আদালত। এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী বলেন, গত ১০ এপ্রিল সরকার সংশোধনী এনে জানায়, ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনারের মামলার বিচার করবে যুগ্ম জেলা জজ আদালত এবং ৫ লাখ টাকা পর্যন্ত অঙ্কের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত। তবে আদালতে এ সংশোধনী কার্যকর হচ্ছিল না।
‘তিনি আরও বলেন, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১০ এপ্রিলের সংশোধনী অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত এবং ৫ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার করবে যুগ্ম জেলা জজ আদালত।’
— জি বাংলা ডেস্ক
তিনি বলেন, জয়পুরহাটের একটি মামলায় গত ২৮ অক্টোবর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চে একটি আবেদন করেন তিনি। মামলাটি ছিল ১ লাখ ৮৬ হাজার টাকার চেক ডিজঅনারের। মামলাটি যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ছিল। এ অবস্থায় আইনটির প্রয়োগ চ্যালেঞ্জ করে ৫৬১(এ) ধারায় একটি মামলা করেন তিনি।
আরও পড়ুন
ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল
মাহমুদুল আরেফিন স্বপন বলেন, ওই মামলার রায়ের তারিখ ছিল ২৯ অক্টোবর। সেদিন আদালত একটি সংক্ষিপ্ত আদেশ দেন। পরে শুনানি শেষে গতকাল রুল অ্যাবসোলিউট করেন আদালত।
মূল বিষয়গুলি
- চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত।
- সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন।
- আইনজীবী বলেন, গত ১০ এপ্রিল সরকার সংশোধনী এনে জানায়, ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনারের মামলার বিচার করবে যুগ্ম জেলা জজ আদালত এবং ৫ লাখ টাকা পর্যন্ত অঙ্কের মা…
- তিনি বলেন, জয়পুরহাটের একটি মামলায় গত ২৮ অক্টোবর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো.
তিনি আরও বলেন, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১০ এপ্রিলের সংশোধনী অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত এবং ৫ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার করবে যুগ্ম জেলা জজ আদালত। বর্তমানে যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ৫ লাখ টাকা বা তার কম অঙ্কের মামলাগুলোর বিচার করার এখতিয়ার সংশোধনীর ফলে ওই আদালতের আর নেই।






মন্তব্য (০)