১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
জাতীয়

সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ

সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ
সংগৃহীত

সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় সরকারি গাড়িতে হর্ন বাজানো বন্ধ করতে বলা হয়েছে। এসব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজালে সংশ্লিষ্ট চালকের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে এবং তাঁকে শাস্তির মুখে পড়তে হবে।

এ বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শব্দদূষণ বর্তমানে একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। শব্দদূষণের ক্ষতিকর প্রভাবে ঢাকাসহ সারা দেশের বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ হালনাগাদ করে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে।

‘পরিবহন পুলসহ সব সরকারি যানবাহন নিয়ন্ত্রণকারী ও ব্যবহারকারী কর্মকর্তাদের তাঁদের নিয়ন্ত্রণাধীন চালকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে এবং তা বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

এ বিধিমালার ৬ নম্বর বিধিতে ‘যানবাহনের হর্ন সংক্রান্ত বিধিনিষেধ’ উল্লেখ রয়েছে। হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় যানবাহনের হর্ন বাজালে ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করার বিধানও যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল জাতীয় ৯ মিনিট আগে

চিঠিতে আরও বলা হয়, সড়কে চলাচলকারী যানবাহনের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি যানবাহন। এসব যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ হলে শব্দদূষণ সীমিত করা সম্ভব হবে। সরকারি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা, জনসচেতনতা ও পরিবেশবান্ধব আচরণের দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার।
  • এ বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
  • চিঠিতে বলা হয়েছে, শব্দদূষণ বর্তমানে একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে।
  • এ বিধিমালার ৬ নম্বর বিধিতে ‘যানবাহনের হর্ন সংক্রান্ত বিধিনিষেধ’ উল্লেখ রয়েছে।

এ লক্ষ্যে সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

পরিবহন পুলসহ সব সরকারি যানবাহন নিয়ন্ত্রণকারী ও ব্যবহারকারী কর্মকর্তাদের তাঁদের নিয়ন্ত্রণাধীন চালকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে এবং তা বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষত নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজালে তা চালকের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ এবং নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সিনিয়র সচিব ও সচিবদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জাতীয় থেকে আরও

৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতেচেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে সেই… ৮ ঘণ্টা আগে ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’ ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত… ৮ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ডদেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে মজুরি বোর্ড। সোমবার (৯… ৯ ঘণ্টা আগে জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণাজাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (৮… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ

৯ নভেম্বর ২০২৬, ১:৩০ পিএম · জাতীয়

সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় সরকারি গাড়িতে হর্ন বাজানো বন্ধ করতে বলা হয়েছে। এসব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজালে সংশ্লিষ্ট চালকের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে এবং তাঁকে শাস্তির মুখে পড়তে হবে।

ফটোকার্ড

সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ

সরকারি গাড়িতে অপ্রয়োজনে
হর্ন বাজানো বন্ধের নির্দেশ

সরকারি গাড়িতে অপ্রয়োজনে
হর্ন বাজানো বন্ধের নির্দেশ

শিরোনাম