১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
বিনোদন

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর
সংগৃহীত

অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছিল। বিভিন্ন ছবি ও ইঙ্গিত ঘিরে তৈরি হওয়া কৌতূহলের অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন আসাদ নূর।

নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের কথা জানান তিনি। একই সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশের পেছনের উদ্দেশ্য এবং এ নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনার জবাব দেন।

আসাদ নূর বলেন, বিষয়টি তারা পরিকল্পিতভাবেই সামনে এনেছিলেন। সমাজে প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এ জন্য বিয়ের বিষয়টি সরাসরি প্রকাশ না করে পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছিলেন তারা। ছবি আড়াল করা এবং কিছুটা আড়ালে থাকার মধ্য দিয়েও মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন বলে জানান তিনি।

‘এ জন্য বিয়ের বিষয়টি সরাসরি প্রকাশ না করে পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছিলেন তারা।’

— বিনোদন ডেস্ক

আসাদ নূর আরও বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের বিষয়টি সামনে আনতেই তাদের এ উদ্যোগ। বিশেষ করে ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাধারাকে নাড়া দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন হাতে পেলেই শেষ করে দেব, আয়ুষ্মানকে হুমকি গ্যাংস্টারের হাতে পেলেই শেষ করে দেব, আয়ুষ্মানকে হুমকি গ্যাংস্টারের বিনোদন ৪ ঘণ্টা আগে

পারশার পারিবারিক পরিচয় তুলে ধরে আসাদ নূর বলেন, পারশা তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তার ক্যারিয়ার, যোগ্যতা ও ব্যক্তিগত অর্জনের প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন ব্লগার আসাদ নূর।
  • নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের কথা জানান তিনি।
  • আসাদ নূর বলেন, বিষয়টি তারা পরিকল্পিতভাবেই সামনে এনেছিলেন।
  • আসাদ নূর আরও বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের বিষয়টি সামনে আনতেই তাদের এ উদ্যোগ।

রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও কথা বলেন আসাদ নূর। তার দাবি, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।

জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও উল্লেখ করেন আসাদ নূর। তিনি বলেন, আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পরও ক্ষমতার মোহে না জড়িয়ে পারশা জুলাইপন্থিদের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

বিনোদন থেকে আরও

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে… ১ দিন আগে এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা? এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও… ১ দিন আগে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনিরাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন… ১ দিন আগে মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনিরাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে গুলশানের… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর

১০ নভেম্বর ২০২৬, ৪:৩১ পিএম · বিনোদন

অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছিল। বিভিন্ন ছবি ও ইঙ্গিত ঘিরে তৈরি হওয়া কৌতূহলের অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন আসাদ নূর।

ফটোকার্ড

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর

যে কারণে পারশাকে বিয়ে করে
গোপন রেখেছিলেন আসাদ নূর

যে কারণে পারশাকে বিয়ে করে
গোপন রেখেছিলেন আসাদ নূর

শিরোনাম