‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি
রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
জানা গেছে, অভিজাত ওই ক্লাবে পাঁচ দিন ধরে ‘ওয়েডিং কার্নিভাল’ নামে একটি ফ্যাশন আয়োজন চলছিল। রোববার ছিল এর শেষ দিন। অনুষ্ঠানে মঞ্চে পরীমনির পারফরম্যান্সের শেষ পর্যায়ে তাঁকে উদ্দেশ করে দর্শকদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।
‘রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।’
— বিনোদন ডেস্ক
ধারণা করা হচ্ছে, পরীমনি সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন পরীমনি।
মূল বিষয়গুলি
- রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
- জানা গেছে, অভিজাত ওই ক্লাবে পাঁচ দিন ধরে ‘ওয়েডিং কার্নিভাল’ নামে একটি ফ্যাশন আয়োজন চলছিল।
- প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন পরীমনি।
- ধারণা করা হচ্ছে, পরীমনি সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেছিলেন।
এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তাঁর গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।






মন্তব্য (০)