১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৯.৩৭ +২২.৬৩ | DS30: ২,০৬৩.৯৬ +৬.৫৬ | লেনদেন: ২৮৩.২৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৯.৩৭ +২২.৬৩
সারাদেশ

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩
সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ঘুসিতে আহত হয়ে এক চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি ভাতিজা, তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি ইব্রাহিম সরদার (২৫), তাঁর বাবা সুরুজ মিয়া সরদার (৫০) ও মা সেলিনা বেগম (৪৫)। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

‘পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে খাটরা গ্রামে জমির সীমানা নির্ধারণ নিয়ে ওসমান সরদারের সঙ্গে তাঁর ছোট ভাই সুরুজ মিয়া সরদার, সুরুজের স্ত্রী সেলিনা বেগম এবং তাঁদের দুই ছেলে ইব্রাহিম ও ইছাহাকের বাগ্‌বিতণ্ডা হয়।’

— জি বাংলা ডেস্ক

নিহত ব্যক্তির নাম ওসমান সরদার (৫৮)। তিনি গোসাইরহাট উপজেলার খাটরা গ্রামের মৃত দুলা মিয়া সরদারের ছেলে।

আরও পড়ুন গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর... গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর... সারাদেশ ১১ মিনিট আগে

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে খাটরা গ্রামে জমির সীমানা নির্ধারণ নিয়ে ওসমান সরদারের সঙ্গে তাঁর ছোট ভাই সুরুজ মিয়া সরদার, সুরুজের স্ত্রী সেলিনা বেগম এবং তাঁদের দুই ছেলে ইব্রাহিম ও ইছাহাকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইব্রাহিম তাঁর চাচা ওসমান সরদারের নাকে ঘুসি মারেন। এতে তাঁর নাক ফেটে গুরুতর জখম হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শরীয়তপুরের গোসাইরহাটে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ঘুসিতে আহত হয়ে এক চাচার মৃত্যু হয়েছে।
  • মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
  • গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি ইব্রাহিম সরদার (২৫), তাঁর বাবা সুরুজ মিয়া সরদার (৫০) ও মা সেলিনা বেগম (৪৫)।
  • নিহত ব্যক্তির নাম ওসমান সরদার (৫৮)।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ওসমানকে। চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কয়েক দিন পর আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে গোসাইরহাট থানায় হত্যা মামলা করেন।

ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ওসমান সরদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণাগাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কোনো স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি… ১৭ ঘণ্টা আগে মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যুচাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভি পুড়ে… ২০ ঘণ্টা আগে লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরানড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও… ২০ ঘণ্টা আগে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে… ২১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

১১ নভেম্বর ২০২৬, ৯:৫৮ এএম · সারাদেশ

শরীয়তপুরের গোসাইরহাটে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ঘুসিতে আহত হয়ে এক চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি ভাতিজা, তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফটোকার্ড

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু
গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু
গ্রেফতার ভাতিজাসহ ৩

শিরোনাম