১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
আন্তর্জাতিক

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!
অভিযুক্ত বাবা মাইকেল কোমারের সঙ্গে শিশু কোয়াহ শার্প সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ১১ মাস বয়সি এক শিশুকে জীবন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। প্রায় দুই ফুটের একটি খাঁচায় ভরে শিশুটিকে মাটির নিচে পুঁতে রাখা হয়। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মাটি খুঁড়ে শিশুটিকে জীবিত উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর বিবিসির।

উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প। এ ঘটনায় তার বাবা ২৫ বছর বয়সি মাইকেল কোমারকে গ্রেফতার করেছে পুলিশ।

লেক্সিংটন কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

‘পুলিশ জানিয়েছে, মাইকেল কোমারকে সোমবার চুরির অভিযোগে গ্রেফতার করা হলেও শিশুটিকে মাটিচাপা দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও কী কী অভিযোগ আনা হবে, তা নিয়ে সিদ্ধান্ত চলছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

লেক্সিংটন কাউন্টির শেরিফ জে কুন এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করা হয়। তখন তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তবে শিশুটি বেঁচে আছে দেখে উদ্ধারকারীরা স্বস্তি পান। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী চিকিৎসকরা।

আরও পড়ুন মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আন্তর্জাতিক ৪ মিনিট আগে

পুলিশ জানায়, সোমবার শিশুটির মায়ের বাড়ি থেকে তাকে নিয়ে যান বাবা মাইকেল কোমার। সে সময় কোমারের মা শিশুটির দেখাশোনা করছিলেন। অল্প সময়ের জন্য নাতিকে ছেলের কাছে রেখে অন্য কাজে গেলে কোমার হঠাৎ শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ১১ মাস বয়সি এক শিশুকে জীবন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
  • উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প।
  • লেক্সিংটন কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
  • লেক্সিংটন কাউন্টির শেরিফ জে কুন এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করা হয়।

এরপর বিভিন্ন স্থানে কোমারকে ঘুরতে দেখা গেলেও তার সঙ্গে শিশুটি ছিল না।

সোমবার সন্ধ্যায় চুরির অভিযোগে কোমারকে গ্রেফতার করে পুলিশ। তবে তখন তার কাছে শিশুটিকে পাওয়া যায়নি।

পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলের অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য দেননি কোমার। এরপর শিশুটিকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়।

শিশুটিকে উদ্ধারে প্রায় ১০০ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য তল্লাশিতে অংশ নেন। তাঁরা কোমারের বাড়ির আশপাশের জঙ্গল এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মাটির একটি অংশ নতুন করে খোঁড়া হয়েছে বলে সন্দেহ হয় উদ্ধারকারীদের। সেখানে মাটি খুঁড়তে শুরু করতেই ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তাঁরা।

শেরিফ জে কুন বলেন, ‘শিশুটির কান্নার শব্দ ছিল জীবনে শোনা সবচেয়ে আনন্দের শব্দ।’

তিনি আরও বলেন, ‘এরপর সবাই দ্রুত সেখানে ছুটে যায়। কীভাবে শিশুটিকে বের করা যায়, তা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে।’

পুলিশের ধারণা, শিশুটিকে প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে রাখা হয়েছিল।

শেরিফ জানান, শিশুটিকে একটি কুকুর রাখার খাঁচার ভেতরে ঢুকিয়ে মাটিচাপা দেওয়া হয়েছিল। খাঁচাটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। সম্ভবত তোয়ালেটির কারণে খাঁচার ভেতরে কিছুটা বাতাস চলাচলের সুযোগ ছিল। এ কারণেই এত দীর্ঘ সময় মাটির নিচে থেকেও শিশুটি বেঁচে থাকতে পেরেছে।

এ ছাড়া আবহাওয়া ঠান্ডা থাকায় শিশুটির শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকিও কম ছিল বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।

খাঁচাটির আকার সম্পর্কে শেরিফ বলেন, এটি আনুমানিক দুই ফুট বাই দুই ফুটের ছিল। মাটির নিচে খাঁচাটি রাখার পর সেটির ওপর অন্তত এক ফুট মাটি চাপা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাইকেল কোমারকে সোমবার চুরির অভিযোগে গ্রেফতার করা হলেও শিশুটিকে মাটিচাপা দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও কী কী অভিযোগ আনা হবে, তা নিয়ে সিদ্ধান্ত চলছে।

আদালতের নথি অনুযায়ী, এর আগেও পারিবারিক সহিংসতার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন কোমার।

আন্তর্জাতিক থেকে আরও

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তরপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে… ১৯ ঘণ্টা আগে বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর... বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার… ১৯ ঘণ্টা আগে ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী… ২২ ঘণ্টা আগে একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দামইরান যুদ্ধের উত্তেজনা কমে আসার আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকার উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

১২ নভেম্বর ২০২৬, ৯:৩০ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ১১ মাস বয়সি এক শিশুকে জীবন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। প্রায় দুই ফুটের একটি খাঁচায় ভরে শিশুটিকে মাটির নিচে পুঁতে রাখা হয়। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মাটি খুঁড়ে শিশুটিকে জীবিত উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর বিবিসির।

ফটোকার্ড

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা
২৪ ঘণ্টা পর উদ্ধার!

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা
২৪ ঘণ্টা পর উদ্ধার!

শিরোনাম