১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৩.৩০ +৮.২৪ | DS30: ২,০৫৮.৯২ -০.৪৫ | লেনদেন: ১,৩৬০.২৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৩.৩০ +৮.২৪
রাজনীতি

বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, জানালেন এমপি নুসরাত

বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, জানালেন এমপি নুসরাত
নুসরাত তাবাসসুম জ্যোতি সংগৃহীত

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিজের ধারণার কথা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে নয়, বরং রাজনৈতিক কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তাঁর ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন।

নুসরাত তাবাসসুম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তাঁর বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

‘কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিজের ধারণার কথা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি।’

— জি বাংলা ডেস্ক

এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, নুসরাতের বাড়িতে আগুন জ্বলছে। এ সময় কয়েকজনকে চিৎকার করে কথা বলতে শোনা যায়।

আরও পড়ুন নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ রাজনীতি ১ ঘণ্টা আগে

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, তাঁদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিজের ধারণার কথা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এ…
  • তাঁর ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়েছে।
  • নুসরাত তাবাসসুম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
  • এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, নুসরাতের বাড়িতে আগুন জ্বলছে।

এর আগে নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যে ঘরটিতে আগুন লেগেছে, সেটির বিষয়ে তিনি বলেন, ‘এটি গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’

রাজনীতি থেকে আরও

এনসিপি ধন্যবাদ পাওয়ার যোগ্য: রাশেদ খাঁন এনসিপি ধন্যবাদ পাওয়ার যোগ্য: রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যায়নি। মঙ্গলবার… ১ দিন আগে সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া… ১ দিন আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলমগণহত্যা ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম… ২ দিন আগে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদলএলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, জানালেন এমপি নুসরাত

১২ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম · রাজনীতি

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিজের ধারণার কথা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে নয়, বরং রাজনৈতিক কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফটোকার্ড

বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, জানালেন এমপি নুসরাত

বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত
জানালেন এমপি নুসরাত

বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত
জানালেন এমপি নুসরাত

শিরোনাম