যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।
স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন দমকলকর্মীরা।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, পাশের একটি নির্মাণাধীন স্থানে খননকাজ চলার সময় তিনতলা ভবনটি ধসে পড়ে। এতে ভবনের ভেতরে এবং নির্মাণস্থলে থাকা কয়েকজন আটকা পড়েন। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবনের দেয়ালও ভেঙে যায়। এতে ওই ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টের ভেতরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে।
‘স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস।’
— আন্তর্জাতিক ডেস্ক
কমিশনারের তথ্য অনুযায়ী, আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ১২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন, যিনি সামান্য আঘাত পেয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহতদের মধ্যে কোনো শিশু আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সঠিক সংখ্যা জানা যায়নি।
মূল বিষয়গুলি
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে দুইজন নিহত হয়েছেন।
- স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস।
- নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, পাশের একটি নির্মাণাধীন স্থানে খননকাজ চলার সময় তিনতলা ভবনটি ধসে পড়ে।
- কমিশনারের তথ্য অনুযায়ী, আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধার অভিযানকে ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি বিবেচনায় আরও হতাহতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উদ্ধারকাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এক অন্তঃসত্ত্বা নারীর স্বামী সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর স্ত্রী জীবিত আছেন বলে তিনি খবর পেয়েছেন।
সূত্র: এবিসি নিউজ






মন্তব্য (০)