শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু
বাংলাদেশের মাটি খুনি ও আগুন সন্ত্রাসী শেখের বেটির জন্য হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘বাংলাদেশের মাটি খুনি আগুন সন্ত্রাসী শেখের বেটির জন্য হারাম হয়ে গেছে, এই মাটি ছোঁয়ার অধিকারও আর পাবে না। পারলে আয়, ফাঁসির দড়ি রেডি।’
‘বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’ ওই পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।’ এর আগে বুধবার রাতে নুসরাতের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।’
— জি বাংলা ডেস্ক
পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দেন তিনি। একই সঙ্গে দেশে ফিরলে ফাঁসির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন ডা. মাহমুদা মিতু।
আরও পড়ুন
‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’
এর আগে দেওয়া এক পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের পর পুড়ে যাওয়া বাড়ির দুটি ছবি পোস্ট করেন তিনি।
মূল বিষয়গুলি
- বাংলাদেশের মাটি খুনি ও আগুন সন্ত্রাসী শেখের বেটির জন্য হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) …
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
- ওই পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘বাংলাদেশের মাটি খুনি আগুন সন্ত্রাসী শেখের বেটির জন্য হারাম হয়ে গেছে, এই মাটি ছোঁয়ার অধিকারও আর পাবে না।
- পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দেন তিনি।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’
তিনি আরও লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’
ওই পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।’
এর আগে বুধবার রাতে নুসরাতের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।






মন্তব্য (০)