১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৩.৯২ +৮.৮৬ | DS30: ২,০৫৯.৪৬ +০.০৯ | লেনদেন: ৪,৯৬১.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৩.৯২ +৮.৮৬
রাজনীতি

নুসরাতের বাড়িতে হামলা/‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানান।

নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি। তাঁর পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো—

‘জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পাশেই ২০ মিটার দূরে তিনতলা বাড়িতে নুসরাত তাবাসসুমের মা-বাবা থাকেন। টিনের বাড়িটি মূলত নুসরাত তাবাসসুমের বাবার পুরোনো বাড়ি। সেখানে গরু, হাঁস-মুরগি, কবুতর পালন এবং পুরোনো মালামাল রাখা হয়। বাড়ির কেয়ারটেকারও সেখানে থাকেন।

‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। নতুন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরোনো বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে। তবে কুষ্টিয়ার পুলিশ সুপার, দৌলতপুর থানার ওসিসহ স্থানীয় পুলিশ প্রশাসন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা থেকেও পুলিশের একটি বিশেষজ্ঞ দল যাচ্ছে। অগ্নিসন্ত্রাসের এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু রাজনীতি ১৯ মিনিট আগে

আশা করি, শিগগিরই অগ্নিসন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেপ্তার হবে। জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত যেকারও ওপর হামলা, বাড়িঘরে আগুনসহ আওয়ামী দুর্বৃত্তদের যেকোনো নাশকতাকে শক্তভাবে মোকাবিলা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা ন্যূনতম ছাড় পাবে না, ইনশাআল্লাহ। আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করতে সরকারের পাশাপাশি গণঅভ্যুত্থানের শক্তিসমূহকেও সজাগ থাকতে হবে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অ…
  • নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
  • ‘জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
  • স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

রাজনীতি থেকে আরও

সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে: ডা. শফিক সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে: ডা. শফিকজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলটির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত… ৪৬ মিনিট আগে শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা… ২ ঘণ্টা আগে নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি: আবিদুল নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি: আবিদুলনুসরাত আমাদের জুলাইয়ের কন্যা, আমার বোন, আমাদের সহযোদ্ধা—উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম… ২ ঘণ্টা আগে বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, জানালেন এমপি নুসরাত বোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, জানালেন এমপি নুসরাতকুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিজের ধারণার কথা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

১২ নভেম্বর ২০২৬, ১:১০ পিএম · রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানান।

ফটোকার্ড

‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

‘আ.লীগ সন্ত্রাসীরা
ছাড় পাবে না’

‘আ.লীগ সন্ত্রাসীরা
ছাড় পাবে না’

শিরোনাম