১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৮.৪০ +১৩.৩৪ | DS30: ২,০৬০.৬৪ +১.২৭ | লেনদেন: ৪,৫৬৫.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৮.৪০ +১৩.৩৪
আন্তর্জাতিক

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যরা সংগৃহীত

ফিলিস্তিনে হামাসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। গাজায় দীর্ঘ যুদ্ধের পর সামরিক ও প্রশাসনিক সক্ষমতা এবং জনসমর্থন কমলেও স্বাধীন ফিলিস্তিনের দাবি থেকে সরে আসেনি সশস্ত্র সংগঠনটি।

যুদ্ধবিরতি, নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার মধ্যে হামাস এখন নতুন রাজনৈতিক জোট ডিআরসি (ডেমোক্রেটিক রিফর্ম কোয়ালিশন)-তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

তবে হামাস নেতাদের বক্তব্যে আগের মতো ‘মুক্তি’র জোরালো ভাষা কমে গেছে। বরং নিজেদের অস্তিত্ব জানান দেওয়া, ইসরাইলের সঙ্গে চুক্তি এবং রাজনৈতিক প্রভাব ধরে রাখার মতো কৌশলগত লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।

‘যুদ্ধবিরতি, নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার মধ্যে হামাস এখন নতুন রাজনৈতিক জোট ডিআরসি (ডেমোক্রেটিক রিফর্ম কোয়ালিশন)-তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

অন্যদিকে, হামাসের সমর্থন কমলেও বিকল্প হিসেবে কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তি এখনো উঠে আসেনি। ফিলিস্তিনিরা এখন মূলত ঘরে ফেরা, কর্মসংস্থান, নিরাপত্তা ও মৌলিক সেবাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর প্রতি সামগ্রিক আস্থাও কমেছে।

আরও পড়ুন জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

ফরেন পলিসি লিখেছে, গাজার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির ক্রমাবনতির কারণে হামাস শিগগিরই ইসরাইলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। এ লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন সংগঠনটির নেতারা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফিলিস্তিনে হামাসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
  • যুদ্ধবিরতি, নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার মধ্যে হামাস এখন নতুন রাজনৈতিক জোট ডিআরসি (ডেমোক্রেটিক রিফর্ম কোয়ালিশন)-তে সক্রিয় হওয়ার চেষ্…
  • তবে হামাস নেতাদের বক্তব্যে আগের মতো ‘মুক্তি’র জোরালো ভাষা কমে গেছে।
  • অন্যদিকে, হামাসের সমর্থন কমলেও বিকল্প হিসেবে কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তি এখনো উঠে আসেনি।

দুর্বল হলেও টিকে আছে হামাস

জিটিও নিউজের এক বিশ্লেষণে বলা হয়েছে, হামাস এখন সামরিকভাবে দুর্বল। গাজায় তারা শাসনক্ষমতার বড় অংশ হারিয়েছে এবং ফিলিস্তিনিদের মধ্যে সংগঠনটির সমর্থনও কমেছে। তারপরও রাজনৈতিকভাবে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়নি হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর থেকে হামাস তার ইতিহাসের অন্যতম কঠিন সংকটের মুখে রয়েছে। দীর্ঘ যুদ্ধ, নেতৃত্বের ক্ষতি, গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং জনগণের দৈনন্দিন দুর্ভোগ—সব মিলিয়ে সংগঠনটির ভিত্তি দুর্বল হয়েছে।

ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্রের (পিসিপিএসআর) ২০২৬ সালের আগস্টের জরিপ অনুযায়ী, হামাসের প্রতি সমর্থন ২৪ শতাংশে নেমে এসেছে, যা ১০ মাস আগে ছিল ৩৫ শতাংশ। জরিপে ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, হামাস কিংবা ফাতাহ—কোনোটিই ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করার যোগ্য নয়।

ফিলিস্তিনি বিশ্লেষক ইসমাত মানসুরের মতে, দীর্ঘ যুদ্ধ ও জনগণের ভোগান্তি হামাসের জনপ্রিয়তা কমিয়েছে। কিন্তু সেই হতাশা ফাতাহ কিংবা প্যালেস্টাইন অথরিটির (পিএ) প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারেনি। হামাসের পতন মানেই ফাতাহর উত্থান নয়; বরং ফিলিস্তিনি রাজনীতিতে বর্তমানে বৃহত্তর আস্থাহীনতা তৈরি হয়েছে।

সাংগঠনিক ও সামরিক চিত্র

বর্তমানে হামাসের সামরিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অনেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গাজায় তাদের সশস্ত্র কাঠামোও আগের মতো সক্রিয় নেই।

জিটিওর বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে হামাস ইসরাইল বা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো রকেট বা গুলিবর্ষণ করেনি।

ইসরাইল প্রায়ই হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে থাকে। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পরিস্থিতি থেকে ইঙ্গিত পাওয়া যায়, সংগঠনটি এখন সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেয়ে নিজেদের প্রতিরোধক্ষমতা ধরে রাখার কৌশলে বেশি গুরুত্ব দিচ্ছে।

২০২৬ সালের জুলাইয়ে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিনিময়ে গাজায় অস্ত্র রাখার বিষয়ে সম্মত হয়েছে হামাস। একই সঙ্গে সংগঠনটির নেতারা আগের মতো আগ্রাসী বক্তব্য ও জনসমাবেশ কমিয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্যে এখন ‘মুক্তি’র চেয়ে কৌশলগত লড়াইয়ের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে।

গাজায় প্রশাসনিক নিয়ন্ত্রণের অবস্থা

গত জুলাইয়ে অস্ত্র সমর্পণসংক্রান্ত চুক্তির অংশ হিসেবে গাজায় হামাসের প্রশাসন বিলুপ্ত করার কথা বলা হয়েছে। এটি সংগঠনটির জনসেবা, কর আদায় ও দৈনন্দিন প্রশাসন পরিচালনার সক্ষমতার ওপর বড় আঘাত।

এখন গাজায় হামাস আর আগের মতো কার্যকর শাসক নয়। বরং স্থানীয় প্রভাব, সশস্ত্র উপস্থিতি এবং রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সক্রিয় রাখতে চাইছে সংগঠনটি।

স্বাধীন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ হিউম্যানিটারিয়ান বলেছে, গাজায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস। ২০০৬ সাল থেকে হামাস সেখানে ক্ষমতায় ছিল। বর্তমানে ইসরাইলি সেনারা গাজার প্রায় ৬৫ শতাংশ এলাকা দখলে রেখেছে। বাকি ৩৫ শতাংশ এলাকায় প্রায় ২১ লাখ ফিলিস্তিনি সীমিত জায়গার মধ্যে আটকে আছেন।

এই পরিস্থিতিতে গাজায় হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ইসরাইলি সামরিক উপস্থিতিই গাজার নিয়ন্ত্রণ পরিস্থিতিতে প্রধান প্রভাব বিস্তার করছে।

কোন কৌশলে এগোচ্ছে হামাস

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি ও চুক্তিকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে হামাস। এ ক্ষেত্রে তারা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত শান্তি বোর্ডের দিকে তাকিয়ে আছে এবং গাজা চুক্তি রক্ষার নতুন প্রচেষ্টাকে সমর্থন করছে।

ফার্স্ট পোস্ট লিখেছে, অস্ত্র সমর্পণের বিষয়ে হামাস এখনো অনীহা দেখাচ্ছে। ইসরাইল সম্পূর্ণ নিরস্ত্রীকরণ চাইলেও হামাস পুরোপুরি অস্ত্র হস্তান্তরে রাজি হয়নি।

বিশ্লেষণে বলা হচ্ছে, হামাস সরাসরি নির্বাচনে অংশ না নিয়ে ডিআরসি জোটকে সমর্থন দিতে পারে। এর মাধ্যমে সংগঠনটি সরাসরি ক্ষমতায় না গিয়েও রাজনৈতিক প্রভাব ধরে রাখতে চায়। এটিই হামাসের নতুন কৌশল। আপাতত দলীয় সম্প্রসারণের চেয়ে রাজনৈতিক প্রভাব বজায় রাখার দিকেই তাদের বেশি মনোযোগ।

সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশার্ক আল-আওসাত লিখেছে, মিসর ও জর্ডান ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে হামাসের সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

ডিআরসি জোটে মূল মনোযোগ

ফরেন পলিসি জানিয়েছে, সংকট মোকাবিলা এবং রাজনৈতিকভাবে টিকে থাকতে ডিআরসি জোটকে গুরুত্ব দিচ্ছে হামাস। ডিআরসি ফিলিস্তিনি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জোট হয়ে উঠতে পারে। এতে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর বাইরে থাকা কয়েকটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে।

এর মাধ্যমে আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ-পিএলও কাঠামোর বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় হামাস। ডিআরসির নেতৃত্ব দিচ্ছেন আমিরাত-সমর্থিত প্রভাবশালী ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ দাহলান। ফিলিস্তিনি রাজনীতির পুনর্গঠনে তিনি হামাসকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছেন।

অর্থাৎ, হামাস সরাসরি নির্বাচনে অংশ না নিয়ে ডিআরসির মাধ্যমে রাজনৈতিক প্রভাব ধরে রাখতে চায়। সংগঠনটির জন্য এটিই এখন রাজনৈতিক পুনর্গঠনের একটি সম্ভাব্য পথ হয়ে উঠেছে।

গ্লোবাল পলিটিক্সের ফিলিস্তিনবিষয়ক বিশ্লেষক স্ট্যানলি জনির মতে, শক্তি কমে গেলেও হামাস এখনো বিশ্বে ‘ফিলিস্তিনি প্রতিরোধশক্তি’ হিসেবেই বিবেচিত হবে।

অন্যদিকে, ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক তারেক বাকোনি মনে করেন, হামাস কখনোই অস্ত্র সমর্পণে রাজি হবে না। কারণ, অস্ত্র সমর্পণ মানে রাজনৈতিক অস্তিত্বের ভিত্তিকেই অস্বীকার করা।

তথ্যসূত্র: ফরেন পলিসি, ফার্স্ট পোস্ট, জিটিও নিউজ ও আশার্ক আল-আওসাত।

আন্তর্জাতিক থেকে আরও

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষসৌদি আরবের মক্কায় আছড়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মক্কা… ৩ ঘণ্টা আগে জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার! জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ১১ মাস বয়সি এক শিশুকে জীবন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। প্রায় দুই ফুটের একটি খাঁচায়… ৩ ঘণ্টা আগে হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের… ৩ ঘণ্টা আগে চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখেঅক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

১২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম · আন্তর্জাতিক

ফিলিস্তিনে হামাসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। গাজায় দীর্ঘ যুদ্ধের পর সামরিক ও প্রশাসনিক সক্ষমতা এবং জনসমর্থন কমলেও স্বাধীন ফিলিস্তিনের দাবি থেকে সরে আসেনি সশস্ত্র সংগঠনটি।

ফটোকার্ড

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

অস্তিত্ব টিকিয়ে রাখতে
কৌশলগত লড়াইয়ে হামাস

অস্তিত্ব টিকিয়ে রাখতে
কৌশলগত লড়াইয়ে হামাস

শিরোনাম