১১ দলের ট্রেনমার্চ স্থগিত
ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল দলগুলো। তবে রেলপথে এ কর্মসূচি পালন করলে সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কায় আপাতত তা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে সাংবাদিকেরা বিষয়টি জেনেছেন শুক্রবার।
১১ দলের একাধিক নেতা জানান, লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চালু থাকবে। একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনার পর রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তী সময়ে কবে এ কর্মসূচি পালন করা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
‘একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনার পর রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।’
— জি বাংলা ডেস্ক
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ করে দলগুলো। খুলনা অভিমুখী লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায়।
আরও পড়ুন
‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’
মূল বিষয়গুলি
- ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
- এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।
- ১১ দলের একাধিক নেতা জানান, লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চালু থাকবে।
- গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য।






মন্তব্য (০)