আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের
নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
পোস্টে ইশরাক ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেন।
‘পোস্টে ইশরাক ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেন।’
— জি বাংলা ডেস্ক
তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।
আরও পড়ুন
‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’
ইশরাক আরও লেখেন, কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে দিন-রাত এ কার্যক্রম চালু রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
মূল বিষয়গুলি
- নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ন…
- মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
- পোস্টে ইশরাক ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি ও অ…
- তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।






মন্তব্য (০)