আবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই প্রমাণিত হবে। গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং তোরা ঝুলবি রশিতে—এটাই তোদের নিয়তি।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
পোস্টে আবিদুল লেখেন, যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নখদর্পণে ছিল, তখনই খুনি হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিলেন। এখন জনগণ ক্ষমতায়। জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দেবে।
‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।’
— জি বাংলা ডেস্ক
দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে। বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি!’
আরও পড়ুন
‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’
মূল বিষয়গুলি
- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের …
- মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
- পোস্টে আবিদুল লেখেন, যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নখদর্পণে ছিল, তখনই খুনি হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিলেন।
- দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না।






মন্তব্য (০)