লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) রুপার্ট লো। সংঘর্ষে জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুপার্ট লো লেখেন, ‘এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যকার এক অদ্ভুত রাজনৈতিক বিরোধ নিয়ে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা মারামারি করছেন। এর অর্থ কী, তা কে জানে! এসব বাংলাদেশিকে নিয়ে, কিংবা বলা ভালো, বাংলাদেশকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সবাইকে দেশ থেকে বের করে দিন।’
এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় মারামারিতে জড়িত বাংলাদেশি অভিবাসীদের রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে বহিষ্কার করা হবে।’
‘সবাইকে দেশ থেকে বের করে দিন।’ এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় মারামারিতে জড়িত বাংলাদেশি অভিবাসীদের রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে বহিষ্কার করা হবে।’ জানা গেছে, পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে ১৬ নভেম্বর স্…’
— জি বাংলা ডেস্ক
জানা গেছে, পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে মেফেয়ার ভেন্যুর সামনে এ সংঘর্ষ হয়।
আরও পড়ুন
‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’
ওই ঘটনায় আহত পাঁচজন লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।
মূল বিষয়গুলি
- যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানি…
- মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুপার্ট লো লেখেন, ‘এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যকার এক অদ্ভুত রাজনৈতিক বিরোধ…
- এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় মারামারিতে জড়িত বাংলাদেশি অভিবাসীদের রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে বহিষ্কার করা হবে।’
- জানা গেছে, পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে।
রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি রিস্টোর ব্রিটেন দলের নেতা। দলটির রাজনৈতিক কর্মসূচিতে অভিবাসন নিয়ন্ত্রণ, গণহারে অভিবাসী বহিষ্কার এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।






মন্তব্য (০)