১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

— জি বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।

আরও পড়ুন চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু জাতীয় ১৫ মিনিট আগে

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন। আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তাঁরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্…
  • শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদে…
  • প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তিনি বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।

বিএনপির শাসনামলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

বয়সের ভারে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ ক্লান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের সায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। এ জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।

জাতীয় থেকে আরও

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে প্রকাশিত মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক… ৬ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার… ৯ ঘণ্টা আগে বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক… ২২ ঘণ্টা আগে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়াসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম · জাতীয়

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফটোকার্ড

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা
অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা
অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

শিরোনাম
শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত