১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
আ স ম আবদুর রব সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে জন্মভূমি বৃহত্তর রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় রাজনীতির এই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন। পরিবারের পক্ষ থেকে কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব এবং জাতীয় যুব পরিষদের আহ্বায়ক এম এ এহসান রিয়াজ দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।

‘১৯৬৯-৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০-৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন।’

— জি বাংলা ডেস্ক

১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব। বাবা আলী আজ্জম ও মা মাজেদা খাতুনের সন্তান এই রাজনীতিক শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাঁর সংগ্রামী পথচলা শুরু হয়।

আরও পড়ুন শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু সারাদেশ ১০ মিনিট আগে

পরবর্তী সময়ে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে ভূমিকা রাখেন। ১৯৬৯-৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০-৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়…
  • তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে জন্মভূমি বৃহত্তর রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
  • পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন।
  • ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম রূপকার ছিলেন তিনি। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে সেই পতাকা তুলে দেন। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা এবং মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে মিলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন তিনি। বর্তমানে জাসদের একাংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ ও গ্রেপ্তার হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর মুক্তি পেলেও পরবর্তী সময়ে সামরিক আদালতে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবং ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বৃহত্তর রামগতি ও কমলনগরের উন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে আপনজন হিসেবে পরিচিত আ স ম আবদুর রব। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিবারের সদস্য, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।

সারাদেশ থেকে আরও

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারটঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।… ৩ ঘণ্টা আগে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৩ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৮ ঘণ্টা আগে মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুনমানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

২১ নভেম্বর ২০২৬, ১:০৬ পিএম · সারাদেশ

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

ফটোকার্ড

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

শিরোনাম
শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত