থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও
থাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ২০২৭ সালের আগস্ট সেমিস্টারে ভর্তির জন্য এ বৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ মার্চ ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
যেসব বৃত্তি দেওয়া হবে
‘থাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার।’
— জি বাংলা ডেস্ক
রয়েল থাই গভর্নমেন্টের অর্থায়নে কয়েক ধরনের বৃত্তি দেওয়া হচ্ছে। পিএইচডি পর্যায়ে রয়েছে হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ। স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ, হার ম্যাজেস্টি দ্য কুইনস স্কলারশিপ এবং লুম নাম খং পিজাই (জিএমএস) স্কলারশিপ।
আরও পড়ুন
জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে
যেসব সুযোগ-সুবিধা মিলবে
মূল বিষয়গুলি
- থাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার।
- ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
- যেসব বৃত্তি দেওয়া হবে
- রয়েল থাই গভর্নমেন্টের অর্থায়নে কয়েক ধরনের বৃত্তি দেওয়া হচ্ছে।
পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৪১ মাস বা সাত সেমিস্টারের বৃত্তি দেওয়া হবে। এর আওতায় টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, আবাসন ও জীবনযাত্রার খরচ বহন করা হবে। একজন শিক্ষার্থীর জন্য এ বৃত্তির আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার থাই বাত।
অন্যদিকে, স্নাতকোত্তর পর্যায়ে ২২ মাসের জন্য টিউশন ফি, আবাসন ও জীবনযাত্রার খরচ দেওয়া হবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থীর জন্য বৃত্তির আনুমানিক মূল্য ১১ লাখ থাই বাত।
আবেদনে প্রয়োজনীয় যোগ্যতা
১. পিএইচডিতে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক এবং দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.৫ অথবা সমমানের ফল থাকতে হবে।
২. স্নাতকোত্তরে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রেও সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.৫ থাকতে হবে।
৩. উভয় প্রোগ্রামের আবেদনকারীদের ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে। আইইএলটিএসে ওভারঅল ও রাইটিং—উভয় বিভাগে অন্তত ৬.০ স্কোর অথবা এআইটি ইংলিশ এন্ট্রান্স টেস্টে অন্তত ৬.০ পেতে হবে। এ ছাড়া পিএইচডি প্রার্থীদের দুটি সুপারিশপত্র ও একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এআইটির অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। বৃত্তির জন্য আলাদা আবেদনপত্র পূরণ করতে হবে না। তবে স্টেটমেন্ট অব পারপাসে (এসওপি) বৃত্তির প্রতি আগ্রহের কথা উল্লেখ করতে হবে। চাইলে এ বিষয়ে আলাদা ফাইল তৈরি করেও আবেদন পোর্টালে আপলোড করা যাবে।
আবেদনের জন্য একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, ইংরেজি দক্ষতার সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে দুটি সুপারিশপত্র ও গবেষণা প্রস্তাবও জমা দিতে হবে।
বৃত্তি ও আবেদনের বিস্তারিত জানতে এআইটির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করা যাবে।
আবেদনের শেষ সময় ১ মার্চ ২০২৭।






মন্তব্য (০)