মাতারবাড়ী টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ
বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় তারা বিনিয়োগের আগ্রহের কথা জানায়।
বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত উপস্থাপনা দেয়।
‘সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।’
— জি বাংলা ডেস্ক
প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি এনার্জি হাবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির
প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, তাঁর সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মূল বিষয়গুলি
- বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এসকে গ্রুপ।
- সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
- বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত উপস্থাপনা দেয়।
- প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি এনার্জি হাবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলে জানায়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য।






মন্তব্য (০)