রোহিঙ্গা গণহত্যা/মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরপরই এ পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় নিষেধাজ্ঞার তালিকায় থাকা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মিয়ো মিন তুন, মেজর জেনারেল মিয়াত থেত উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে, মেজর জেনারেল কিয়াও সোয়ার উ এবং মিয়ো হ্তুত হ্লাইং।
মেজর জেনারেল মিয়ো মিন তুন শান ও কায়াহ অঞ্চলের ইস্টার্ন মিলিটারি কমান্ডার। বেসামরিক নাগরিকদের দমন-পীড়ন এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
‘যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় নিষেধাজ্ঞার তালিকায় থাকা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মিয়ো মিন তুন, মেজর জেনারেল মিয়াত থেত উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে, মেজর জেনারেল কিয়াও সোয়ার…’
— আন্তর্জাতিক ডেস্ক
মেজর জেনারেল মিয়াত থেত উ কাচিন অঞ্চলের নর্দার্ন কমান্ডের সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত। বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে সামরিক কর্তৃপক্ষকে সহায়তা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারত
মেজর জেনারেল কিয়াও সোয়ে ২০২৬ সালের জুনে রাখাইন অঞ্চলের ওয়েস্টার্ন কমান্ডের কমান্ডার হিসেবে নিযুক্ত হন। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামোতে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর নিপীড়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মূল বিষয়গুলি
- রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় নিষেধাজ্ঞার তালিকায় থাকা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন—মে…
- মেজর জেনারেল মিয়ো মিন তুন শান ও কায়াহ অঞ্চলের ইস্টার্ন মিলিটারি কমান্ডার।
- মেজর জেনারেল মিয়াত থেত উ কাচিন অঞ্চলের নর্দার্ন কমান্ডের সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত।
মেজর জেনারেল কিয়াও সোয়ার উ রাখাইনের ওয়েস্টার্ন কমান্ডের সাবেক কমান্ডার। ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অপর কর্মকর্তা মিয়ো হ্তুত হ্লাইং।
আরও যেসব পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য
নিষেধাজ্ঞার পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
এর মধ্যে রয়েছে, মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা। এ ছাড়া রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও নথিবদ্ধকরণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ৩ মিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিলও ঘোষণা করা হয়েছে।
গত সপ্তাহে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পর এবার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।






মন্তব্য (০)