১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭ | DS30: ২,০৪২.১৪ -২৬.২৯ | লেনদেন: ৪,১৮২.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭
ধর্ম

জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব

জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব
ছবি : জি বাংলা নিউজ

জুমার দিন মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনে রয়েছে বিশেষ ফজিলত ও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—

‘হে মুমিনগণ! জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ত্যাগ করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’

—সুরা আল-জুমুআহ, আয়াত ৯

‘এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ —সুরা আল-জুমুআহ, আয়াত ৯ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪) জুমার দিনে বিভিন্ন নফল ও সুন্নত আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছ…’

— ইসলাম ও জীবন ডেস্ক

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)

আরও পড়ুন দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? ধর্ম ৯ ঘণ্টা আগে

জুমার দিনে বিভিন্ন নফল ও সুন্নত আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি আমল হলো—

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জুমার দিন মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ।
  • —সুরা আল-জুমুআহ, আয়াত ৯
  • রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)
  • জুমার দিনে বিভিন্ন নফল ও সুন্নত আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছে।

পরিচ্ছন্নতা ও নখ কাটা

জুমার দিনের প্রস্তুতির অংশ হিসেবে শরীর-পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়া সুন্নত। নখ কাটা, গোঁফ ছাঁটা, বগলের পশম পরিষ্কার করা ও নাভির নিচের পশম পরিষ্কার করা ফিতরাতের অন্তর্ভুক্ত। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৯)

গোসল করা

জুমার দিন গোসল করা গুরুত্বপূর্ণ সুন্নত। জামাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয় বলে শরীর পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রেখে মসজিদে যাওয়া উচিত।

পরিষ্কার পোশাক, মিসওয়াক ও সুগন্ধি ব্যবহার

জুমার দিনে পরিচ্ছন্ন ও ভালো পোশাক পরা, মিসওয়াক করা এবং সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা উত্তম আমল।

বেশি বেশি দরুদ পাঠ

জুমার দিনে মহানবী (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। তিনি বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ... তাই এই দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)

আগেভাগে মসজিদে যাওয়া

জুমার নামাজের জন্য আগে মসজিদে উপস্থিত হওয়ার বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, জুমার দিন ফেরেশতারা মসজিদের দরজায় অবস্থান করে আগত ব্যক্তিদের নাম ক্রমানুসারে লিখতে থাকেন। যে ব্যক্তি যত আগে আসে, তার জন্য তত বেশি সওয়াব নির্ধারিত হয়। ইমাম খুতবার জন্য বের হলে তারা তাদের তালিকা বন্ধ করে খুতবা শুনতে বসেন। (সহিহ বুখারি, হাদিস: ৮৮১)

খুতবা মনোযোগ দিয়ে শোনা

খুতবা চলাকালে নীরব থেকে মনোযোগ দিয়ে তা শোনা জরুরি। এ সময় কথা বলা থেকে বিরত থাকতে হয়। এমনকি অন্য কাউকে চুপ করতেও বলা নিষেধ—এমন নির্দেশ হাদিসে এসেছে।

জামাতের সঙ্গে জুমার নামাজ আদায়

জুমার দিনের প্রধান ইবাদত হলো জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা। তাই যথাসময়ে মসজিদে গিয়ে খুতবা শোনা এবং জামাতে নামাজ আদায় করা গুরুত্বপূর্ণ।

দোয়া কবুলের সময় খোঁজা

জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু প্রার্থনা করলে তা কবুল হওয়ার সুসংবাদ হাদিসে এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম ওই সময়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা দান করেন। (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫)

তাই জুমার দিনকে শুধু নিয়মিত ইবাদতের দিন হিসেবে না দেখে বেশি বেশি জিকির, দরুদ, দোয়া ও নেক আমলের মাধ্যমে কাজে লাগানো উচিত। দুনিয়ার ব্যস্ততার মধ্যেও এ দিন আল্লাহর স্মরণ ও ইবাদতের জন্য বিশেষভাবে সময় দেওয়ার সুযোগ তৈরি করে।

ধর্ম থেকে আরও

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদেরবিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ… ২০ দিন আগে এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তামানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠস্বর নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র… ২১ দিন আগে মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরামালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন… ২৩ দিন আগে হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ… ২৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব

১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৭ এএম · ধর্ম

জুমার দিন মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনে রয়েছে বিশেষ ফজিলত ও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—

ফটোকার্ড

জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব

জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব

জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব

শিরোনাম