১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্ত প্রত্যাখ্যান করা হলে ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, কাতার ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধবিরতি, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও আলোচনার জন্য সাতটি শর্তের কথা উল্লেখ করেন।

‘ভবিষ্যতে ইরানের জবাব আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি মার্কিন বাণিজ্যিক স্বার্থ ও স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর দিকেও যেতে পারে বলে সতর্ক করেন তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থেই এসব শর্ত মেনে নেওয়া উচিত। ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্ণায়ক যুদ্ধের জন্য প্রস্তুত।’

আরও পড়ুন স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী আন্তর্জাতিক ৬ ঘণ্টা আগে

প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও পাকিস্তান তেহরান-ওয়াশিংটন আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করছে। সংঘাত বন্ধে আঞ্চলিক দেশগুলোও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।
  • আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, কাতার ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে।
  • ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধবিরতি, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার।
  • রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থেই এসব শর্ত মেনে নেওয়া উচিত।

রেজাই আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কার জন্যও তেহরান প্রস্তুত। আগের দুই দফা সংঘর্ষের পর ইরানের সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, ইরানের বর্তমান সামরিক পরিকল্পনায় উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরে থাকা মার্কিন নৌসম্পদকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতে ইরানের জবাব আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি মার্কিন বাণিজ্যিক স্বার্থ ও স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর দিকেও যেতে পারে বলে সতর্ক করেন তিনি।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রেজাই। তবে ওয়াশিংটনের কর্মকাণ্ড ইরানকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের সম্ভাবনাও নাকচ করেন রেজাই। তার মতে, এটি ইয়েমেনের বিষয় এবং হুথি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। আর হরমুজ প্রণালি নিয়ে তিনি বলেন, ইরান ও ওমানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো এখনো প্রস্তুত রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারীভোট দেওয়ার সাধারণ অর্থ হলো কোনো ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। তবে নাসার মহাকাশচারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। পৃথিবী… ৯ ঘণ্টা আগে ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমকে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।… ১০ ঘণ্টা আগে এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বিয়ে করে আলোচনায় এসেছেন ভারতের পরিচিত টেলিভিশন সাংবাদিক নিধি রাজদান। দীর্ঘ প্রায় ২১ বছর দেশটির… ১ দিন আগে কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্পমধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান

২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৩ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্ত প্রত্যাখ্যান করা হলে ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

ফটোকার্ড

যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৭ নতুন শর্ত দিল ইরান

শিরোনাম