মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী
ভোট দেওয়ার সাধারণ অর্থ হলো কোনো ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। তবে নাসার মহাকাশচারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে, শূন্য অভিকর্ষে ভেসে থেকেও তাঁরা ভোট দিতে পারেন।
সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেননসহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত তিন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন।
পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। মহাকাশচারীরা মহাকাশ স্টেশনে একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট পান। এরপর স্টেশনের ভেতরে একটি ল্যাপটপে ব্যালট পূরণ করে নাসার সুরক্ষিত যোগাযোগব্যবস্থার মাধ্যমে তা পৃথিবীতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেন।
‘আমরা একটি ইলেকট্রনিক ব্যালট পূরণ করে তা নিরাপদে নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কক্ষপথ থেকে নভোচারীদের ভোট দেওয়ার বিষয়টি নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।’
— আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে অভিনব এই ভোটদান প্রক্রিয়ার কিছু দৃশ্য তুলে ধরেন অনিল মেনন। ভিডিওতে দেখা যায়, তিনি নিজের ক্রু কোয়ার্টারে রয়েছেন। ওই দিন জায়গাটি ভোটকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। মেনন জানান, তিনি টেক্সাসের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন।
আরও পড়ুন
দীপাবলিতে পটকা ফোটানো ‘দেশবিরোধী’ কাজ, মন্তব্য বন্ধ করলেন সোনি রাজদান
এই অভিজ্ঞতা সম্পর্কে মেনন বলেন, ‘হ্যাঁ, আপনি মহাকাশ থেকেও ভোট দিতে পারেন! মহাকাশ স্টেশনের তিনজন মার্কিন ক্রু সদস্যই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আমরা একটি ইলেকট্রনিক ব্যালট পূরণ করে তা নিরাপদে নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছি।’
মূল বিষয়গুলি
- ভোট দেওয়ার সাধারণ অর্থ হলো কোনো ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করা।
- সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেননসহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত তিন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচ…
- পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ডিজিটাল পদ্ধতিতে।
- মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে অভিনব এই ভোটদান প্রক্রিয়ার কিছু দৃশ্য তুলে ধরেন অনিল মেনন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কক্ষপথ থেকে নভোচারীদের ভোট দেওয়ার বিষয়টি নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে একজন রসিকতা করে লিখেছেন, ‘তিনজন মহাকাশচারী মহাকাশ থেকে ভোট দিলেন। অথচ গতকাল আমি তিন ফুট দূরে রাখা ল্যাপটপটি প্রিন্টারের সঙ্গে যুক্ত করতে গিয়ে ৪০ মিনিট নষ্ট করেছি। এবার নাসায় চাকরির আবেদন করব। তাদের প্রযুক্তি অনেক বেশি নির্ভরযোগ্য মনে হচ্ছে।’
আরেকজন মজা করে লিখেছেন, এটি এ পর্যন্ত পাওয়া সবচেয়ে চরম পর্যায়ের ‘আই ভোটেড’ স্টিকার। অন্য একজন মন্তব্য করেছেন, ‘কী! আমি তো এটা জানতামই না। বিষয়টি দারুণ।’
তবে মহাকাশ থেকে ভোট দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। টেক্সাসের আইনসভা মহাকাশচারীদের কক্ষপথ থেকে ভোট দেওয়ার অনুমতি দিয়ে একটি বিল পাস করার পর ১৯৯৭ সাল থেকে নাসা এ ব্যবস্থা চালু করে।
ওই বছর নাসার মহাকাশচারী ডেভিড উলফ রুশ মহাকাশ স্টেশন ‘মির’-এ অবস্থানকালে কক্ষপথ থেকে ভোট দেওয়া প্রথম মার্কিন নাগরিক হন। দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনে থাকা ক্রু সদস্যরা যাতে নির্বাচন থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা চালু করা হয়েছিল।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।