১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
খেলাধুলা

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো
ছবি : জি বাংলা নিউজ

রোমার মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। শনিবার সিরি আ’র এই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকা ইন্টারকে ঘুরে দাঁড় করান অধিনায়ক লাউতারো মার্তিনেজ। তাঁর জোড়া গোলেই হার এড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা।

মৌসুমের শুরুতে দুই দলেরই ছিল শতভাগ জয়ের রেকর্ড। ফলে এই ড্রয়ের পরও অপরাজিত থেকে একে অন্যের ওপর চাপ ধরে রাখল রোমা ও ইন্টার।

ম্যাচের শুরু থেকেই রোমা ছিল আক্রমণাত্মক। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। নাহুয়েল মলিনার বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান মানু কোনে। চলতি মৌসুমে এটি ছিল তাঁর প্রথম গোল।

‘উল্লেখ্য, ম্যাচের দিন সকালে ৮৩ বছর বয়সে মারা যান ইন্টার মিলান ও ইতালির সাবেক তারকা প্লেমেকার সান্দ্রো মাজ্জোলা।’

— স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে বেশিরভাগ সময়ই চাপে ছিল ইন্টার। ২৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন মার্কাস থুরাম। কিন্তু তাঁর শট সরাসরি রোমার গোলরক্ষক মিলে স্ভিলারের হাতে চলে যায়।

আরও পড়ুন ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড খেলাধুলা ৭ ঘণ্টা আগে

এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোনে। কাছ থেকে বল জালে পাঠানোর পর অফসাইডের পতাকায় প্রথমে গোলটি বাতিলের ইঙ্গিত দেওয়া হয়। পরে ভিএআরের দীর্ঘ পর্যালোচনার পর রেফারি দাভিদে মাসসা গোলের সিদ্ধান্ত দেন। এটি ছিল ২৫ বছর বয়সী কোনের ক্যারিয়ারের ষষ্ঠ সিরি আ গোল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রোমার মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান।
  • মৌসুমের শুরুতে দুই দলেরই ছিল শতভাগ জয়ের রেকর্ড।
  • ম্যাচের শুরু থেকেই রোমা ছিল আক্রমণাত্মক।
  • প্রথমার্ধে বেশিরভাগ সময়ই চাপে ছিল ইন্টার।

বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই ব্যবধান কমান লাউতারো। থুরামের বাড়ানো বল থেকে তাঁর নেওয়া শট রোমার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। ৬৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন রোমার দনিয়েল মালেন। ভিড়ের মধ্যে বল নিয়ন্ত্রণ করে জোরালো শট নিলেও সেটি ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজের কপালে লেগে বিপদমুক্ত হয়।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার। এক পর্যায়ে লাউতারোর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ফিরতি বল আবার তাঁর কাছেই আসে। উরু দিয়ে বল নিয়ন্ত্রণ করে এবার আর ভুল করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। সার্বিয়ান গোলরক্ষক স্ভিলারকে পরাস্ত করে ২-২ করেন তিনি।

এর ফলে দুই গোলের ঘাটতি পূরণ করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। উল্লেখ্য, ম্যাচের দিন সকালে ৮৩ বছর বয়সে মারা যান ইন্টার মিলান ও ইতালির সাবেক তারকা প্লেমেকার সান্দ্রো মাজ্জোলা। ম্যাচ শুরুর আগে দুই দল তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। ইন্টারের খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

খেলাধুলা থেকে আরও

১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ২ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ২ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ২ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫২ এএম · খেলাধুলা

রোমার মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। শনিবার সিরি আ’র এই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকা ইন্টারকে ঘুরে দাঁড় করান অধিনায়ক লাউতারো মার্তিনেজ। তাঁর জোড়া গোলেই হার এড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ফটোকার্ড

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

শিরোনাম