১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
খেলাধুলা

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও
ছবি : জি বাংলা নিউজ

আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত রিয়ালের বিপক্ষে গেছে বলে দাবি করেছেন তিনি। এর মধ্যে ফেদে ভালভার্দের ওপর করা একটি ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনেও নিয়ে আসেন এই পর্তুগিজ কোচ।

ম্যাচের ৩৭ মিনিটে জুড বেলিংহ্যাম ও আতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরোর মধ্যে বল দখলের লড়াইয়ে সংঘর্ষ হয়। ঘটনাটিতে বেলিংহ্যামকে হলুদ কার্ড দেখান রেফারি। মরিনিও তখন রোমেরোকে বিপজ্জনক ফাউলের জন্য লাল কার্ড দেখানোর দাবি জানান।

রিপ্লেতে দেখা যায়, রোমেরোর স্টাড বেলিংহ্যামের হাঁটুতে আঘাত করে। পরে ভিএআরের পর্যালোচনায় বেলিংহ্যামের হলুদ কার্ড প্রত্যাহার করা হয় এবং রোমেরোকে হলুদ কার্ড দেখানো হয়।

‘‘আমি বিশ্বাস করতে চাই এগুলো কেবলই ভুল, যেমন একজন কোচও ভুল করেন, একজন খেলোয়াড়ও ভুল করেন।’ হারের পরও খেলোয়াড়দের পারফরম্যান্সে হতাশ নন বলে জানান মরিনিও।’

— স্পোর্টস ডেস্ক

এরপর ফেদে ভালভার্দের ওপর কাং-ইন লির করা ফাউল নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও। তাঁর মতে, ওই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল। এ সময় ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড খেলাধুলা ১ দিন আগে

তবে সিদ্ধান্তগুলো ইচ্ছাকৃতভাবে রিয়ালের বিপক্ষে নেওয়া হয়েছে—এমন দাবি করেননি মরিনিও। তিনি বলেন, এগুলোকে তিনি কর্মকর্তাদের ভুল হিসেবেই দেখতে চান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও।
  • ম্যাচের ৩৭ মিনিটে জুড বেলিংহ্যাম ও আতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরোর মধ্যে বল দখলের লড়াইয়ে সংঘর্ষ হয়।
  • রিপ্লেতে দেখা যায়, রোমেরোর স্টাড বেলিংহ্যামের হাঁটুতে আঘাত করে।
  • এরপর ফেদে ভালভার্দের ওপর কাং-ইন লির করা ফাউল নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও।

‘আমি বিশ্বাস করতে চাই এগুলো কেবলই ভুল, যেমন একজন কোচও ভুল করেন, একজন খেলোয়াড়ও ভুল করেন।’

হারের পরও খেলোয়াড়দের পারফরম্যান্সে হতাশ নন বলে জানান মরিনিও। বিশেষ করে প্রথমার্ধে দলের খেলায় সন্তুষ্ট ছিলেন তিনি।

মরিনিও বলেন, ‘দল হিসেবে আমার দলকে আমার ভালো লেগেছে। প্রথমার্ধেও তাদের আমার সত্যিই ভালো লেগেছে। দ্বিতীয়ার্ধে বল দখলে রাখা এবং আতলেতিকোর বল দখল থামানো স্বাভাবিকভাবেই খুব কঠিন ছিল। তাদের গর্ব আমার ভালো লেগেছে, তাদের দৃঢ়সংকল্প আমার ভালো লেগেছে। আমার খেলোয়াড়দের নিয়ে হতাশ না হওয়াটা আমার জন্য ভালো একটা অনুভূতি।’

ডিন হাউসেনের বহিষ্কার এবং এর পর আতলেতিকোর পাওয়া পেনাল্টি নিয়েও কথা বলেন রিয়াল কোচ। তবে ওই ঘটনার ভিএআরের রিপ্লে এখনো দেখেননি বলে জানান তিনি।

এই হারের পর লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় স্থানে উঠে বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

তবে মৌসুমের এখনও অনেকটা পথ বাকি বলে মনে করেন মরিনিও। তিনি বলেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতে, বিষয়টা কীভাবে শুরু হলো তা নিয়ে নয়, বরং কীভাবে শেষ হলো সেটাই গুরুত্বপূর্ণ।’

খেলাধুলা থেকে আরও

১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৩ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৩ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ৩ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ এএম · খেলাধুলা

আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত রিয়ালের বিপক্ষে গেছে বলে দাবি করেছেন তিনি। এর মধ্যে ফেদে ভালভার্দের ওপর করা একটি ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনেও নিয়ে আসেন এই পর্তুগিজ কোচ।

ফটোকার্ড

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

শিরোনাম