১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
বিনোদন

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি
ছবি : জি বাংলা নিউজ

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় শুনানি শেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

নাসির উদ্দিন মাহমুদের করা এ মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

‘তৎকালীন সময়ে অল কমিউনিটি ক্লাবের সভাপতি কেএম আলমগীর ইকবাল অভিযোগ করেছিলেন, পরীমনি সেদিন রাতে ১৫টি গ্লাস ভেঙেছেন, নয়টি স্ট্র ছুড়ে মেরেছেন এবং বেশ কয়েকটি হাফপ্লেট ভেঙেছেন।’

— বিনোদন ডেস্ক

মামলাটির কারণে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে আদালতেও হাজিরা দিতে হচ্ছে পরীমনিকে। বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে করা মামলার পাশাপাশি ওই সময় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। বনানীর একটি ক্লাবেও ভাঙচুরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন বিনোদন ১ ঘণ্টা আগে

তৎকালীন সময়ে অল কমিউনিটি ক্লাবের সভাপতি কেএম আলমগীর ইকবাল অভিযোগ করেছিলেন, পরীমনি সেদিন রাতে ১৫টি গ্লাস ভেঙেছেন, নয়টি স্ট্র ছুড়ে মেরেছেন এবং বেশ কয়েকটি হাফপ্লেট ভেঙেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় পরীমনির সঙ্গে একজন পুরুষ ও হাফপ্যান্ট পরা আরেক নারী ছিলেন। ঘটনাটি রাত সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে ঘটে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় শুনানি শেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
  • এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
  • নাসির উদ্দিন মাহমুদের করা এ মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
  • মামলাটির কারণে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে আদালতেও হাজিরা দিতে হচ্ছে পরীমনিকে।

২০২১ সালের ৭ জুন গভীর রাতে ওই ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অল কমিউনিটি ক্লাবে যায়। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে নিয়ম অনুযায়ী এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বোট ক্লাবে কী ঘটেছিল?

২০২১ সালের জুনে বোট ক্লাবের ঘটনায় কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১০ সেকেন্ডের একটি ভিডিওতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে পরীমনির উত্তপ্ত কথোপকথনের দৃশ্য দেখা যায়।

ঘটনার কয়েক দিন পর ফেসবুকে স্ট্যাটাস ও সংবাদ সম্মেলনে ওই রাতের ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, সেদিন রাতে নাসির ও অমি তাঁকে মদপানে বাধ্য করার চেষ্টা করেন। মদ পান করতে না চাইলে নাসির জোর করে তাঁর মুখে মদের বোতল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে পরে প্রকাশিত ভিডিওতে এমন কোনো দৃশ্য দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে পরীমনিকে ক্লাবের ভেতরে অন্যদের সঙ্গে মদপান করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে অমি ও জিমিও ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত পরীমনিকে শান্ত করার চেষ্টা করছেন নাসির। এ সময় তাঁদের মধ্যে উত্তপ্ত কথোপকথন হয়। পরীমনিকে নাসিরের সঙ্গে দুর্ব্যবহার করতে এবং তাঁকে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলতে শোনা যায় বলে ভিডিওটি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিনোদন থেকে আরও

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার… ১৭ ঘণ্টা আগে প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ? প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানের প্রেমকাহিনি বহুবার আলোচনায় এসেছে। তারকাখ্যাতি পাওয়ার আগেই তাঁদের পরিচয় ও… ১ দিন আগে ‘ফেউ কমপ্লিট সাগা’ আসছে ১১ নভেম্বর, উন্মোচিত হলো টিজার ‘ফেউ কমপ্লিট সাগা’ আসছে ১১ নভেম্বর, উন্মোচিত হলো টিজারদেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় এপার বাংলা থেকে অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। শরণার্থী হয়ে যাওয়া নিম্নবর্ণের (নমঃশূদ্র) হিন্দুদের একটি… ১ দিন আগে আইন পেশা ছেড়ে অভিনয়ে এসে আফসোস নেই সিয়ামের আইন পেশা ছেড়ে অভিনয়ে এসে আফসোস নেই সিয়ামেরঅভিনয়ে আসার আগে আইনজীবী হিসেবে কাজ করতেন অভিনেতা সিয়াম আহমেদ। এখনো আইন পেশায় কিছুটা সময় দেন তিনি। তবে বর্তমানে তাঁর মূল পেশা অভিনয়।… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি

৫ নভেম্বর ২০২৬, ১:৫৪ পিএম · বিনোদন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় শুনানি শেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

ফটোকার্ড

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে
যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে
যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি

শিরোনাম