১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
জাতীয়

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জ্বালানির দাম বাড়ানোর পর বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং রাশিয়ায় জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। তবে এর ফলে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে।

‘তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং রাশিয়ায় জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে আলোচনা চলছে। বাসভাড়া যাতে যৌক্তিক পর্যায়ে থাকে, সরকার সে বিষয়ে কার্যকর ভূমিকা নেবে।

আরও পড়ুন নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান জাতীয় ৫ ঘণ্টা আগে

এর আগে সরকার ২১ সেপ্টেম্বর থেকে নতুন জ্বালানি মূল্য কার্যকর করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা ও কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জ্বালানির দাম বাড়ানোর পর বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা.
  • মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
  • তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং রাশিয়ায় জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হয়ে…
  • তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে আলোচনা চলছে।

নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ

গ্যাস কূপ খননের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এর বাইরে আরও নয়টি কূপ খননের উদ্যোগ রয়েছে।

বোয়িং কেনা নিয়ে আলোচনা

বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে—এটি প্রকাশিত তথ্য। তবে প্রধানমন্ত্রীর বর্তমান যুক্তরাষ্ট্র সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে কোনো নিশ্চিত কর্মসূচি রয়েছে কি না, তা জানা নেই।

তিনি বলেন, বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে।

জাতীয় থেকে আরও

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনাশিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।… ১২ ঘণ্টা আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও… ১৩ ঘণ্টা আগে সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম… ২ দিন আগে এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতারান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম টানা দুই মাসে দুই দফা বাড়ানো হলেও বাজারে শৃঙ্খলা ফেরেনি।… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ এএম · জাতীয়

জ্বালানির দাম বাড়ানোর পর বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ফটোকার্ড

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিরোনাম