মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার সময় তিনি এলাকার নেতা-কর্মীদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন।
রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।
পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
‘পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।’
— জি বাংলা ডেস্ক
সোমবার আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন মামলাটির তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়।
আরও পড়ুন
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র্যালি করলেন তারেক রহমান
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল বলেছেন, সকালে বাসা থেকে বের হয়ে বিভিন্ন কাজ শেষে তিনি বেলা দুইটার দিকে ন্যাম ভবনের ফ্ল্যাটে ফেরেন। পরে এলাকার কয়েকজন নেতা-কর্মী তাঁর সঙ্গে দেখা করতে এলে তাদের সঙ্গে কথা বলেন এবং দুপুরের খাবার খান।
মূল বিষয়গুলি
- সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
- রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
- পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়…
- সোমবার আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খাওয়া শেষে মরিয়ম খেয়েছেন কি না, তা জানতে তাঁর কক্ষের সামনে যান নজরুল। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মরিয়মের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল বলেও জিজ্ঞাসাবাদে দাবি করেছেন গাজী নজরুল। তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে মরিয়ম মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলে নজরুল জানিয়েছেন। মানুষজন ভিডিওটি দেখার পর বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছে কথা বলত বলেও তিনি দাবি করেন।
তবে মরিয়মের মৃত্যুর কারণ ও এর সঙ্গে কারও সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।
এদিকে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি বলেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।
তবে মাকছুদা ইসলাম কী ধরনের তথ্য দিয়েছেন, তা জানাননি তদন্ত কর্মকর্তা।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।