১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
খেলাধুলা

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
সংগৃহীত

লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান রোমেরো। কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক হিসেবে আগে থেকেই বিবেচনায় ছিলেন রোমেরো।

বিশ্বকাপের পর নতুন আন্তর্জাতিক সূচিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এসব ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি রোমেরোকে অধিনায়ক করার কথা জানান।

স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।’

‘এসব ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি রোমেরোকে অধিনায়ক করার কথা জানান।’

— স্পোর্টস ডেস্ক

২৮ বছর বয়সী রোমেরো এর আগে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি। একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও তিনি অধিনায়ক ছিলেন।

আরও পড়ুন নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার খেলাধুলা ১৮ ঘণ্টা আগে

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলের নেতৃত্বে রোমেরোর দায়িত্ব আরও বাড়বে। বিশেষ করে রক্ষণভাগে সতীর্থদের সংগঠিত করা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান রোমেরো।
  • বিশ্বকাপের পর নতুন আন্তর্জাতিক সূচিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
  • স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান)।
  • ২৮ বছর বয়সী রোমেরো এর আগে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকলেও আপাতত রোমেরোকেই মেসির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন স্কালোনি।

খেলাধুলা থেকে আরও

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ডওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই… ২ দিন আগে জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারতদীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে পারে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজ। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে… ২ দিন আগে ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেডনভেম্বরের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ছিল অস্বস্তির। টানা ৯ ম্যাচ ধরে জয়হীন ছিল দলটি। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে কোমো থেকে শুরু করে… ৫ দিন আগে অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডেরভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে… ৬ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ এএম · খেলাধুলা

লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান রোমেরো। কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক হিসেবে আগে থেকেই বিবেচনায় ছিলেন রোমেরো।

ফটোকার্ড

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

শিরোনাম