১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬২.৯৮ +১৭.৯২ | DS30: ২,০৬৩.৩৪ +৩.৯৭ | লেনদেন: ৩৮৪.১৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬২.৯৮ +১৭.৯২
আন্তর্জাতিক

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর
সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসব নৌপথকে ‘বিশ্ব অর্থনীতির ধমনী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো সংঘাতের কেন্দ্র না হয়ে দেশগুলোর মধ্যে সংযোগ ও সমৃদ্ধির পথ হিসেবে খোলা থাকা উচিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোও চাপের মুখে পড়েছে।

শাহবাজ শরিফ দাবি করেন, সংঘাত কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ভূমিকা রেখেছে। তিনি বলেন, পাকিস্তানের উদ্যোগে ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে কূটনীতির জন্য একটি পথ তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গেও নিউইয়র্কে বৈঠক করে আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

‘শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোও চাপের মুখে পড়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

শান্তির জন্য কাজ করাকে মানবজাতির অন্যতম মহৎ দায়িত্ব উল্লেখ করে শাহবাজ শরিফ জাতিসংঘ সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নেতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেন।

আরও পড়ুন মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আন্তর্জাতিক ৩২ মিনিট আগে

ফিলিস্তিন প্রসঙ্গে শাহবাজ শরিফ পশ্চিম তীরে ইসরাইলি বসতি নির্মাণের বিরোধিতা করেন এবং গাজায় চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
  • শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্…
  • শাহবাজ শরিফ দাবি করেন, সংঘাত কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ভূমিকা রেখেছে।
  • শান্তির জন্য কাজ করাকে মানবজাতির অন্যতম মহৎ দায়িত্ব উল্লেখ করে শাহবাজ শরিফ জাতিসংঘ সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

কাশ্মীর প্রসঙ্গেও বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ভারতকে পানি ও আঞ্চলিক বিরোধের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ‘ভুল’ না করার বিষয়ে সতর্ক করেন।

বক্তব্যে শাহবাজ শরিফ সৌদি আরবের ওপর হুথিদের সাম্প্রতিক হামলারও নিন্দা জানান এবং সৌদি আরবের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেন। পাশাপাশি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও প্রতিরক্ষার প্রতি পাকিস্তানের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

আন্তর্জাতিক থেকে আরও

চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখেঅক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।… ১৪ ঘণ্টা আগে অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তরপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে… ২০ ঘণ্টা আগে বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর... বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার… ২০ ঘণ্টা আগে ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী… ২২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ এএম · আন্তর্জাতিক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসব নৌপথকে ‘বিশ্ব অর্থনীতির ধমনী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো সংঘাতের কেন্দ্র না হয়ে দেশগুলোর মধ্যে সংযোগ ও সমৃদ্ধির পথ হিসেবে খোলা থাকা উচিত।

ফটোকার্ড

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

শিরোনাম