১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬২.৯৮ +১৭.৯২ | DS30: ২,০৬৩.৩৪ +৩.৯৭ | লেনদেন: ৩৮৪.১৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬২.৯৮ +১৭.৯২
আন্তর্জাতিক

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ রপ্তানি করছে না বাংলাদেশ। উল্টো এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।

সাধারণত দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে। তবে এবার সেই সময় পেরিয়ে যাওয়ায় এবং আগের অনুমতিগুলো বাতিল হওয়ায় ব্যবসায়ীদের হাতে নতুন করে রপ্তানির সুযোগ নেই। এর সঙ্গে বাংলাদেশের জেলেদের ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ও শুরু হওয়ায় এবার ভারতেও ইলিশ পাঠানোর সুযোগ থাকছে না।

এবার বাংলাদেশে ইলিশের উৎপাদন কিছুটা কম হওয়ায় দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করা হয়েছে। বিশেষ করে ভারতের গুজরাট থেকে এসব ইলিশ আনা হয়েছে। মাছগুলোতে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের ক্রেতাদের মধ্যে এগুলোর চাহিদা রয়েছে।

‘তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় কয়েক দিনের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হতো।’

— আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ ২০১২ সাল থেকে সাধারণত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় কয়েক দিনের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হতো। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এই ধারাটি অব্যাহত ছিল।

আরও পড়ুন মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আন্তর্জাতিক ৩২ মিনিট আগে

তবে এবার সেই সুযোগও না থাকায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে পূজার সময় ভারতীয় ক্রেতাদের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশ পৌঁছানোর প্রচলিত ধারায় এবার ছেদ পড়ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ রপ্তানি করছে না বাংলাদেশ।
  • সাধারণত দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে।
  • এবার বাংলাদেশে ইলিশের উৎপাদন কিছুটা কম হওয়ায় দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করা হয়েছে।
  • বাংলাদেশ ২০১২ সাল থেকে সাধারণত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল।

আন্তর্জাতিক থেকে আরও

চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখেঅক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।… ১৪ ঘণ্টা আগে অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তরপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে… ২০ ঘণ্টা আগে বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর... বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার… ২০ ঘণ্টা আগে ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী… ২২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম · আন্তর্জাতিক

আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ রপ্তানি করছে না বাংলাদেশ। উল্টো এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।

ফটোকার্ড

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

শিরোনাম