১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
সারাদেশ

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে। তার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী। তিনি দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাসিন্দা। সনিয়া মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

নিহত সনিয়ার স্বামী আবুল হোসেন জানান, তিনি সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। স্ত্রীর মাস্টার্স ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন তারা।

‘আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। বাসটি উল্টো পথে আসায় ভয় পেয়ে মোটরসাইকেল থেকে কোলে থাকা শিশুসহ পড়ে যান সনিয়া। এ সময় বাসের আঘাতে মা ও মেয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ সারাদেশ ১ মিনিট আগে

পরে তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাতও।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়…
  • নিহতরা হলেন সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত।
  • নিহত সনিয়ার স্বামী আবুল হোসেন জানান, তিনি সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন।
  • তিনি বলেন, টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

আবুল হোসেন বলেন, ‘বাসটি উল্টো পথে না এলে আজ স্ত্রী ও মেয়েকে হারাতে হতো না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাম্মি বলেন, নারীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ১০ মাস বয়সী শিশুটি তখনও জীবিত ছিল। চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সারাদেশ থেকে আরও

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যুচাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভি পুড়ে… ২০ ঘণ্টা আগে লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরানড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও… ২০ ঘণ্টা আগে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে… ২১ ঘণ্টা আগে নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিবিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক… ২১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ পিএম · সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফটোকার্ড

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

শিরোনাম