১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৮.১৫ +১৩.১০ | DS30: ২,০৬৩.৩৯ +৪.০২ | লেনদেন: ১১০.০৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৮.১৫ +১৩.১০
সারাদেশ

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে।

‘রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।’

— জি বাংলা ডেস্ক

রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সব অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সারাদেশ ১৮ মিনিট আগে

এ ঘটনায় পুলিশের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের ভূমিকাও তদন্ত করা হচ্ছে। ডিএমপির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্ব…
  • রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
  • স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার ক…
  • রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে মুখোশধারী একটি দল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির কয়েকটি স্থাপনা ভেঙে ফেলে। এ ঘটনায় রাড্ডা কর্তৃপক্ষ শাহ আলী থানায় মামলা করে।

পুলিশের তদন্তে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জনকে গ্রেপ্তার এবং দুই ট্রাক লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত মামলায়ও ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১ বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার পিস ইয়াবা পাচারের অভিযোগে মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে… ২৬ মিনিট আগে ‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের ‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানেররাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক… ৩৩ মিনিট আগে সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিতদলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের… ৪৩ মিনিট আগে চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটককক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে… ৪৫ মিনিট আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ পিএম · সারাদেশ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ফটোকার্ড

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিরোনাম