১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬০.৬১ +১৫.৫৬ | DS30: ২,০৬০.৮৪ +১.৪৭ | লেনদেন: ৬৬৮.৯০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৬১ +১৫.৫৬
আন্তর্জাতিক

চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস

চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস
সংগৃহীত

কর্মীদের হাতে চকলেট তুলে দিয়ে ছোট্ট একটি প্র্যাঙ্ক করতে চেয়েছিলেন দুবাইয়ের ব্যবসায়ী হাসিনা নিশাদ। কিন্তু প্যাকেট খুলতেই কারও হাতে মিলল নতুন আইফোন ১৮, আবার কারও হাতে বড় চকলেট বার। পরে চকলেট পাওয়া কর্মীদেরও নতুন আইফোন উপহার দেন তিনি। সেরা কর্মীদের ধরে রাখতে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী হাসিনা নিশাদ জানিয়েছেন, কর্মীদের খুশি রাখা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা তাঁদের প্রতিষ্ঠানের অন্যতম মূলনীতি।

খালিজ টাইমসকে ওয়ার্ল্ড স্টার হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ বলেন, ‘কর্মীরাই আমাদের শক্তি। তাদের ছাড়া আমাদের কোনো উন্নতি সম্ভব নয়। তাই প্রথম দিন থেকেই কর্মীদের পেছনে ব্যয় করাকে আমার স্বামী ও আমি অগ্রাধিকার দিয়ে আসছি।’

‘সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী হাসিনা নিশাদ জানিয়েছেন, কর্মীদের খুশি রাখা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা তাঁদের প্রতিষ্ঠানের অন্যতম মূলনীতি।’

— আন্তর্জাতিক ডেস্ক

স্বামী নিশাদ হুসাইনের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন হাসিনা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিশাদ হুসাইন জনবল সরবরাহ সেবা নিয়ে কাজ করেন।

আরও পড়ুন মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আন্তর্জাতিক ৪০ মিনিট আগে

চলতি সপ্তাহের শুরুতে কয়েকজন কর্মীর মধ্যে প্যাকেট বিতরণ করেন হাসিনা। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্যাকেটগুলোর অর্ধেকের মধ্যে ছিল নতুন আইফোন ১৮ এবং বাকি প্যাকেটগুলোতে ছিল বড় চকলেট বার।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কর্মীদের হাতে চকলেট তুলে দিয়ে ছোট্ট একটি প্র্যাঙ্ক করতে চেয়েছিলেন দুবাইয়ের ব্যবসায়ী হাসিনা নিশাদ।
  • সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী হাসিনা নিশাদ জানিয়েছেন, কর্মীদের খুশি রাখা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা তাঁদের প্রতিষ্ঠানের অন্যতম মূলনীতি।
  • খালিজ টাইমসকে ওয়ার্ল্ড স্টার হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ বলেন, ‘কর্মীরাই আমাদের শক্তি।
  • স্বামী নিশাদ হুসাইনের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন হাসিনা।

কর্মীরা প্যাকেট খোলার পর চকলেট পাওয়া কর্মীদের প্রত্যেককেও নতুন ফোন উপহার দেওয়া হয়।

হাসিনা বলেন, ‘আমাদের সেরা পারফর্ম করা ১২ জন কর্মীর জন্যই এই উপহার ছিল। চকলেটগুলো ছিল আমাদের করা ছোট্ট একটি প্র্যাঙ্ক। তবে সেখানে থাকাকালে আমি লক্ষ্য করেছি, যারা চকলেট পেয়েছিলেন, তাদের কেউই হতাশ হননি। তারা যা পেয়েছেন, খুশি মনে তা গ্রহণ করেছেন। অবশ্য আমরা যখন তাদের ফোন দিলাম, তখন তারা ভীষণ আনন্দিত হয়েছেন। তাদের মুখের আনন্দই আমাদের জন্য একটি উপহার।’

কর্মীদের ধরে রাখতে হাসিনা ও নিশাদের এমন উদ্যোগ এবারই প্রথম নয়। গত বছরও সেরা পারফর্ম করা কর্মীদের আইফোন উপহার দেওয়া হয়েছিল।

২০২৪ সালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১৬ কর্মীর জন্য বিশেষ আয়োজন করা হয়। তাদের পাঁচ তারকা হোটেলে থাকার সুযোগ, চালকসহ বিলাসবহুল গাড়িতে ভ্রমণ এবং ইয়টে পার্টির আয়োজন করা হয়েছিল। ২০২৩ সালেও কর্মীদের জন্য বিশেষ সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়।

হাসিনার মতে, এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদে সেরা কর্মীদের ধরে রাখতে সহায়তা করেছে। তিনি বলেন, তাঁদের কর্মীদের অনেকে প্রতিষ্ঠানের শুরু থেকেই কাজ করছেন এবং অধিকাংশই পাঁচ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। হাসিনা বলেন, পুরো কোম্পানিকে চারটি দলে ভাগ করা হয়েছে এবং প্রতি বছর প্রতিযোগিতামূলক ক্রীড়া দিবস আয়োজন করা হয়। প্রতি মাসে কর্মীদের খেলাধুলার অনুশীলনের জন্য একটি বাজেটও বরাদ্দ থাকে।

২০০৮ সালে হাসিনা ও নিশাদ মিলে প্রতিষ্ঠানটি শুরু করেন। হাসিনা বলেন, ‘শুরুতে শুধু আমার স্বামী আর আমি ছিলাম। বছরের পর বছর ধীরে ধীরে আমরা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি এবং কর্মীরাই সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কর্মীদের যথাযথ যত্ন নিলে প্রতিষ্ঠান নিজে থেকেই এগিয়ে যাবে।’

আন্তর্জাতিক থেকে আরও

চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখেঅক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।… ১৪ ঘণ্টা আগে অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তরপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে… ২০ ঘণ্টা আগে বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর... বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার… ২০ ঘণ্টা আগে ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী… ২২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১১ পিএম · আন্তর্জাতিক

কর্মীদের হাতে চকলেট তুলে দিয়ে ছোট্ট একটি প্র্যাঙ্ক করতে চেয়েছিলেন দুবাইয়ের ব্যবসায়ী হাসিনা নিশাদ। কিন্তু প্যাকেট খুলতেই কারও হাতে মিলল নতুন আইফোন ১৮, আবার কারও হাতে বড় চকলেট বার। পরে চকলেট পাওয়া কর্মীদেরও নতুন আইফোন উপহার দেন তিনি। সেরা কর্মীদের ধরে রাখতে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফটোকার্ড

চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস

চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস

চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস

শিরোনাম