১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
শিক্ষা

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি
সংগৃহীত

২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অবশিষ্ট চার ক্যাটাগরির ৬১০ পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের নেতাকর্মী ও প্রার্থীরা এসব স্মারকলিপি দেন। জেলা প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত ফল প্রকাশের দাবি জানান।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি দেন ঐক্য পরিষদের সভাপতি মো. জোবায়ের আহমেদ। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনের সদস্যসচিব জাকারিয়া। চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি দেন সংগঠনের মুখপাত্র লিটন কুমার বিশ্বাস ও হাজেরা খাতুন।

‘২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অবশিষ্ট চার ক্যাটাগরির ৬১০ পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।’

— জি বাংলা ডেস্ক

এ ছাড়া দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরাও একই দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার শিক্ষা ১ দিন আগে

স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৮টি ক্যাটাগরিতে মোট ৪ হাজার ৩২টি পদ ছিল। এর মধ্যে ২৪টি ক্যাটাগরির ৩ হাজার ৪২২ পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও অবশিষ্ট চার ক্যাটাগরির ৬১০ পদের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি। দ্রুত ফল প্রকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন প্রার্থীরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অবশিষ্ট চার ক্যাটাগরির ৬১০ পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন চাক…
  • রোববার (২৭ সেপ্টেম্বর) চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের নেতাকর্মী ও প্রার্থীরা এসব স্মারকলিপি দেন।
  • রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি দেন ঐক্য পরিষদের সভাপতি মো.
  • এ ছাড়া দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরাও একই দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

চাকরিপ্রার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকায় অনেকের চাকরিতে আবেদনের বয়সসীমা পার হয়ে গেছে। এতে তারা হতাশা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে এর আগে ঢাকায় মাউশির প্রধান কার্যালয়ের সামনে একাধিকবার আন্দোলন, অবস্থান ও মানববন্ধন করেন প্রার্থীরা। ২০২৫ সালের ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচিও পালন করেন। ওই সময় প্রার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। পরে ২৯ জুন সংবাদ সম্মেলনে নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও তাদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

প্রার্থীদের ভাষ্য, নিয়োগসংক্রান্ত কোটা জটিলতা ২০২৪ সালের ২৭ নভেম্বর নিরসন হয়। এরপর ২০২৫ সালের ২১ এপ্রিল বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। সভার পর ২৩ এপ্রিল মাউশির মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তারা।

ঐক্য পরিষদের মুখপাত্র লিটন কুমার বিশ্বাস বলেন, চলতি বছরে শিক্ষা সচিব তাদের জানিয়েছেন, মাউশির মহাপরিচালককে চূড়ান্ত ফল প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে। এতে ফলাফল প্রত্যাশীদের মধ্যে আশার সৃষ্টি হলেও এখনো ফল প্রকাশ না হওয়ায় তারা উদ্বিগ্ন ও হতাশ।

এর আগে চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়েও স্মারকলিপি দেন ঐক্য পরিষদের প্রতিনিধিরা। গত ১৩ সেপ্টেম্বর রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা।

ঐক্য পরিষদের নেতারা বলেন, দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া আটকে থাকায় প্রার্থীরা আর্থিক ও সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছেন। অনেকের চাকরিতে আবেদনের বয়সসীমাও শেষ হয়ে গেছে। তাদের দাবি, কোনো বিশেষ সুবিধা নয়; নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে অবশিষ্ট ৬১০ পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ করতে হবে।

শিক্ষা থেকে আরও

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলেরনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নামে অধিগ্রহণ করা ১০০ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে… ৩ দিন আগে শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠারাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭… ৩ দিন আগে আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্যআজ দেশের যা কিছু সুন্দর ও সফল, তার সব অবদানের কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)… ৪ দিন আগে এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৩… ৭ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৩ এএম · শিক্ষা

২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অবশিষ্ট চার ক্যাটাগরির ৬১০ পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

ফটোকার্ড

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

শিরোনাম