১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়। এ খাতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানিরও বড় সুযোগ রয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও গতিশীলভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সভায় জেলার মৎস্য খাতের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের অনেক খামারি প্রয়োজনীয় তথ্য না জানায় উৎপাদন কম হয় এবং উৎপাদন খরচ বেড়ে যায়। এতে মুনাফা না পেয়ে অনেক খামারি ব্যবসা থেকে সরে যান। মাছ চাষের ক্ষেত্রে পুকুরের আয়তন অনুযায়ী কত মাছ ছাড়া উচিত, কতটুকু খাবার দিতে হবে এবং পানিতে অক্সিজেনের মাত্রা ও ধারণক্ষমতার বিষয়গুলো খামারিদের জানানো প্রয়োজন।

‘মাছ চাষের ক্ষেত্রে পুকুরের আয়তন অনুযায়ী কত মাছ ছাড়া উচিত, কতটুকু খাবার দিতে হবে এবং পানিতে অক্সিজেনের মাত্রা ও ধারণক্ষমতার বিষয়গুলো খামারিদের জানানো প্রয়োজন।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা খামারিদের সঠিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনা দিলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমানো সম্ভব। এ জন্য কর্মকর্তাদের খামারিদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? জাতীয় ১১ ঘণ্টা আগে

পোল্ট্রি খাতের বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেক খামারি প্রয়োজন না থাকলেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। এ বিষয়ে তাঁদের সচেতন করতে হবে। খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রাণীর প্রয়োজন অনুযায়ী খাবার দেওয়ার বিষয়েও খামারিদের ধারণা দিতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়।
  • শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
  • প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের অনেক খামারি প্রয়োজনীয় তথ্য না জানায় উৎপাদন কম হয় এবং উৎপাদন খরচ বেড়ে যায়।
  • তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা খামারিদের সঠিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনা দিলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমানো সম্ভব।

তিনি আরও বলেন, উন্নতমানের ফিড নিশ্চিত করতে ফিড উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ প্রাণিজ খাদ্য সরবরাহ করা সম্ভব হবে।

কোরবানির পশুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গত কোরবানির ঈদে দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। তাঁর দাবি, অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকানোর উদ্যোগের ফলে দেশের চাহিদা দেশীয় গবাদিপশু দিয়েই পূরণ করা সম্ভব হয়েছে এবং উদ্বৃত্তও ছিল।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি গরুর মাংস বিদেশে রপ্তানি হয়েছে। ভবিষ্যতে এ রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে আধুনিক মিট প্রসেসিং কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এসব কারখানায় প্রক্রিয়াজাত মাংস উৎপাদন করে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে নতুন করে ভেড়ার খামার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি গয়াল খামার রয়েছে; সেখানেও উৎপাদন বাড়ানোর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে কর্মকর্তাদের কাজের গতি ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, খামারিদের প্রযুক্তিগত সহায়তা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং রপ্তানি সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জাতীয় থেকে আরও

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে… ১৫ ঘণ্টা আগে গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশজলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি… ১৫ ঘণ্টা আগে আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্প আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্পজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের… ১৫ ঘণ্টা আগে উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান ও উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ… ১৬ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২ অক্টোবর ২০২৬, ২:২৭ পিএম · জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়। এ খাতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানিরও বড় সুযোগ রয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও গতিশীলভাবে কাজ করতে হবে।

ফটোকার্ড

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া