১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহীত

বাংলাদেশ অন্য দেশের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়ার বদলে নিজেদের শর্তে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ এখন এমন অবস্থানে রয়েছে, যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অন্যদের খেলার দাবার বোর্ড হতে নয়, বরং নিজেদের শর্তে খেলতে চায় বাংলাদেশ।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে আগ্রহী। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে।

‘উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে দুটি বড় সমস্যার মুখোমুখি হতে হয়—অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা…’

— জি বাংলা ডেস্ক

উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে দুটি বড় সমস্যার মুখোমুখি হতে হয়—অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও স্বার্থের বিষয়টি।

আরও পড়ুন দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? জাতীয় ১৩ ঘণ্টা আগে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উৎসের বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ নতুন উৎস ও খাত থেকে জ্বালানি সংগ্রহের সুযোগ খতিয়ে দেখছে। দেশের নিজস্ব গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সম্ভাবনাও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জ্বালানি অনুসন্ধানের কাজ শুরু করেছে বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশ অন্য দেশের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়ার বদলে নিজেদের শর্তে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়…
  • শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ…
  • শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে আগ্রহী।
  • উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে দুটি বড় সমস্যার মুখোমুখি হতে হয়—অপ্র…

এ ছাড়া সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নাগরিকদের জ্বালানি চাহিদা পূরণে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। তবে মানবিক বিবেচনায় বাংলাদেশ বরাবরই তাদের প্রতি সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান নিয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ সংকটের কার্যকর সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

‘ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় থেকে আরও

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে… ১৬ ঘণ্টা আগে গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশজলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি… ১৬ ঘণ্টা আগে আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্প আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্পজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের… ১৬ ঘণ্টা আগে উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান ও উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ অক্টোবর ২০২৬, ৮:৫৪ এএম · জাতীয়

বাংলাদেশ অন্য দেশের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়ার বদলে নিজেদের শর্তে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ এখন এমন অবস্থানে রয়েছে, যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অন্যদের খেলার দাবার বোর্ড হতে নয়, বরং নিজেদের শর্তে খেলতে চায়।

ফটোকার্ড

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া