১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের
সংগৃহীত

পাঞ্জাব সীমান্তে গুলির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে শনিবার (৩ অক্টোবর) তাঁকে তলব করা হয়। খবর এনডিটিভির।

এর কয়েক ঘণ্টা আগে সীমান্তে দুই পাকিস্তানি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল পাকিস্তান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে অব্যাহত সহায়তার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ২ অক্টোবর পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পাকিস্তানের তোলা অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

‘পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের নিয়ম ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলা, নিজ ভূখণ্ড থেকে অননুমোদিত সীমান্ত পারাপার ঠেকানো এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।’

— আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দাবি, তিন ব্যক্তি সীমান্ত পেরিয়ে দেশটির ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। বিএসএফের একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে তাঁরা সীমান্তের বেড়ার দিকে এগিয়ে গেলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাহিনী ব্যবস্থা নিতে বাধ্য হয়।

আরও পড়ুন চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট আন্তর্জাতিক ৩২ মিনিট আগে

ভারতের বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি পাকিস্তানভিত্তিক সশস্ত্র মাদক পাচারকারী চক্রের সীমান্ত অতিক্রমের প্রবণতা তুলে ধরেছে। এ ধরনের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান এবং এতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পাঞ্জাব সীমান্তে গুলির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণ…
  • এর কয়েক ঘণ্টা আগে সীমান্তে দুই পাকিস্তানি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল পাকিস্তান।
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে অব্যাহত সহায়তার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
  • ভারতের দাবি, তিন ব্যক্তি সীমান্ত পেরিয়ে দেশটির ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের নিয়ম ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলা, নিজ ভূখণ্ড থেকে অননুমোদিত সীমান্ত পারাপার ঠেকানো এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বিএসএফের সদস্যরা বিনা উসকানিতে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করেছেন। ঘটনাটিকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছে ইসলামাবাদ।

দুই দেশের পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের মধ্য দিয়ে সীমান্তে গুলির ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ৯ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ৯ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ৯ ঘণ্টা আগে ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

৪ অক্টোবর ২০২৬, ৪:১২ এএম · আন্তর্জাতিক

পাঞ্জাব সীমান্তে গুলির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে শনিবার (৩ অক্টোবর) তাঁকে তলব করা হয়। খবর এনডিটিভির।

ফটোকার্ড

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু